Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

১৯০ মানব-মেধার অধিকাংশ অংশ সম্পর্কে মানুষ এখনও জানে না যে, তার কাজ কী? কাজেই এ মেধা দ্বারা মোটেও সম্ভব নয়। আল্লাহর প্রতি যাদের ভক্তি ও বিশ্বাস কম, তারাই মূলত এ জাতীয় প্রশ্ন করে।, আল্লাহর হেকমত ও অন্তর্নিহিত রহস্যসমূহের মাঝে দখলদারিতু করো না যেমন এখন যদি কেউ প্রশ্ন করে যে, আল্লাহ তা'আলা ফজরের নামায দুই রাকা'আত, যোহরের চার রাকা'আত, আসরের চার রাকা'আত এবং মাগরিবের তিন রাকা'আত ফরয করেছেন। কিন্তু কী কারণে এসব নামাযের মধ্যে পার্থক্য করেছেন? এতে কী রহস্য? ফজরের সময় মানুষ অবসর থাকে, তাই ফজর নামায যদিঞ্চার রাকাআত হতো এবং আসরের সময় মানুষ ব্যস্ত থাকে, তাই তা যদি দু'রাকা'আত তাহলে কতইনা ভালো হতো! এ জাতীয় প্রশ্ন কিংবা যুক্তি প্রকৃতপক্ষে আল্লাহর হেকমত ও কাজের মধ্যে দখলদারিত্বেরেই নামান্তর । প্রশ্ন কিংবা যুক্তি আল্লাহর বিধানের ক্ষেত্রে চলে না। এ ধরনের দখলদারিত্রে অবকাশ ইসলামে নেই। তাই আলোচ্য হাদীসে এ থেকে স্পষ্ট ভাষায় নিষেধ করা হয়েছে। “কেন' প্রশ্র সাহাবায়ে কেরাম করতেন না। সাহাবায়ে কেরামের জীবনী পর্যালোচনা করে দেখুন, কোথাও এটা পাবেন না যে, তারা রাসূলুল্লাহ (সা.) কে 'কেন' শব্দ ছারা প্রশ্ন করেছেন। অমুক বিধান কেন দেয়া হয়েছে-এ জাতীয় প্রশ্ন তাদের কাছ থেকে মোটেও পাওয়া যায় না। তাহলে তাদের মেধার কি কমতি ছিলোঃ তারা কি শরীয়তের বিধিবিধানের হেকমত বুঝতে অপারগ ছিলেন? এমনটি মোটেও নয়; বরং মূলত তাদের মেধা, প্রতিভা ও বুদ্ধির পরিমাপ করার মত যোগ্যতাও আমাদের নেই। বর্তমানের বুদ্ধিজীবিদের মেধা তাদের মেধার ধারেকাছেও যেতে পারবে না। তবুও তারা রাসূলুল্লাহ (সা.) এর সামনে ছিলেন বিনীত ও নিশ্ঠুপ। অহেতুক প্রশ্ন কিংবা 'এ বিধান কেন' এ জাতীয় প্রশ্ন তারা প্রিয়নবী (সা.) এর সামনে কখনও ছৌড়েন নি। হ্যা, শরীয়তের বিধিবিধান তারা জিজ্ঞেস করেছেন অবশ্যই । কিন্তু বিধান জানার পর তার যৌক্তিকতা খোজেন নি। কারণ, তারা আল্লাহকে মনে-প্রাণে মেনেছেন, স্ুক্টা ও মালিক হিসাবে আল্লাহকে তারা জেনেছেন । মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা.) কে আল্লাহর রাসূল হিসাবে স্বীকার করে নিয়েছেন । সুতরাং এর দাবী হলো, যে বিধানই আল্লাহ ও তার রাসূল (সা.) এর পক্ষ থেকে আসে, সেটাই বিনা দ্বিধায় ও বিনা প্রশ্নে মেনে নেয়া, এর মাঝে যৌক্তিকতা খুঁজে বের করার কোনো অবকাশ নেই। তাই সাহাবায়ে কেরাম “কেন' প্রশ্ন থেকে বিরত থাকতেন। 11001 13/5.0014

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।