২১৯৯ শপাশীশাীিতিাশিিিশিশীতিকীিকশিলশীতিশীশ্শীপীশিপপইপপিপপিসিতপাশীশাশীশিপীশসশেশদতত তিশা শশী তি তক +রে ইবাদতের পথে চলতে পারবে, সে এ পথে সোজা জান্নাতে গিয়ে পৌছুবে। শিরায়-শোণিতে উপচানো কামনা আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ (সা-) একথাই বোঝাতে চেয়েছেন যে, কখনও নফসের ধোকায় পড়ো না। কারণ, নফসের কামনার কোনো অন্ত নেই। লোভ-লাভ ও স্বাদ-আনন্দের জগতে 'নফস' অনেক প্রবল । ভার কামনার জগত বিশাল। এ পৃথিবীর বুকে এমন কোনো লোক পাওয়া যাবে না যে, একথা বলতে পারবে- আমি এ বিশাল জগত জয় করেছি, সকল আশা আমার পূর্ণ হয়েছে । কারণ, অবাধ স্বাধীনতা, উপচানো খুশি ও অফুরন্ত আনন্দ একেবারে নিজের মত করে ভোগ করার সাধ্য এ দুনিয়াতে কারও নেই। প্রত্যেক মানুষকেই দুঃখের অভিজ্ঞতা অর্জন করতে হয় । রোগ-শোক, দুঃখ-বেদনা প্রত্যেকের জন্যই অনিবার্য । রাজা-বাদশাহ কিংবা বিত্ত- বৈভবে পরিপূর্ণ মানুষ- যার কথাই বলা হোক না কেন, প্রত্যেকেই সুখই অসম্পূর্ণ । প্রত্যেকের আনন্দই অপূর্ণাঙ্গ । কারণ, প্রকৃতপক্ষে দুনিয়াটা আরাম ও সুখের স্থান নয়। তাই এখানে কষ্ট ও নিরানন্দ আসবেই । এবার তুমি স্বাধীন। ইচ্ছা করলে এ অনিবার্য কষ্ট কোনো পুরস্কার ছাড়া ভোগ করতে পার । অথবা ইচ্ছা করলে আল্লাহর সন্তুষ্টি ললাডের আশায় কষ্টগুলোকে আপন করে নিতে পার। যদি দ্বিতীয় পথটি অবলম্বন কর, তাহলে সেটা হবে তোমার জন্য মঙ্গলজনক। তখন তোমাকে আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে এবং নিষিদ্ধ পথ বর্জন করতে হবে । মন যা চায়- সেটাই করতে পারবে না। মনের ডাকে সাড়া না দিতে পারলে উদ্বিগ্ন ও ব্যথিত ছওয়ার বদঅভ্যাস ত্যাগ করতে হবে, এ বদঅভ্যাস না ছাড়তে পারলে জাহান্নামের পথেই তোমাকে যেতে হবে। মানুষের 'নফস' আজ অবাধ স্বাধীনতায় অভ্যস্ত মানুষের নফস একটি শক্তি । এ শক্তি তাকে কাজের প্রতি উদ্ুদ্ধ করে। এর নাম ইচ্ছাশক্তি । কিন্তু আমাদের এ শক্তি আজ আত্মঘাতী পথে পরিচালিত হচ্ছে। পার্থিব মজা ও ফুর্তি আজ আমাদের এ শক্তিকে অধিকার করে বসেছে। ফলে রঙিন স্বপ্নের মাঝে আমরা আজ দৌড়ে বেড়াচ্ছি। যেখানে পার্থিব-মজা পাচ্ছি, সেখানে যাচ্ছি। এক কথায় নফসকে আমরা আজ অবাধ স্বাধীনতা দিয়ে [ঠিয়েছি। এখন আমরা তাকে পরিচালিত করছি না, বরং সে আমাদেরকে পরিচালিত করছে! যে পথে গেলে 'খাও দাও, ফুর্তি কর' পাওয়া যাবে 'নফস' আমাদেরকে সে পথেই নিয়ে যাচ্ছে । ফলে নফসের গোলাম হয়ে আমরা পণ্ুত্ের স্তরে নেমে এসেছি। //0/./51-10131138.001
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।