ছল তিনি “সাধ্যানুযায়ী' শব্দ যোগ করেছেন। বোঝা গেলো, সাধ্যের বাইরে কোনো কাজের জবাবদিহি আমাদেরকে করতে হবে না। কী ধরনের প্রশ্ন করা যাবে নাঃ অহেতুক প্রশ্নের নিন্দাবাদ উক্ত হাদীসে ফুটে ওঠেছে । অথচ অন্যান্য হাদীসে প্রশ্ন করার ফযিলত বিবৃত হয়েছে। যেমন এক হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন- ॥ (541 41285 ও 'পিপাসার্তের পিপাসা প্রশ্ন করা দ্বারা নিবারণ হয়" এ উভয় ধরনের হাদীস যথাস্থানে সঠিক। এখানে কোনো সংঘাত নেই। বরং সামঞ্স্যবিধান এভাবে করা হয় যে, মানুষ নিজে যেসব বিষয়ের মুখোমুখি হয়, বাস্তবজীবনে যেসব বিষয়ের বিধান সম্পর্কে অবগত হওয়া জরুরি হয়ে পড়ে, সেসব বিষয়ের বিধান জানা তথা সেসব বিষয়ের হালাল-হারাম সম্পর্কে অবগত হওয়ার লক্ষ্যে প্রশ্ন করার শুধু অনুমতিই নেই, বরং জরুরিও। কিন্তু যেসব বিষয়ের মুখোমুখি সে হয়নি, বাস্তবজীবনে যেসব বিষয় সম্পর্কে জানা জরুরি নয়। দ্বীন ও আখেরাতের সঙ্গে যেসব বিষয়ের কোনো সম্পর্ক নেই, বরং শুধু খেয়ালিপনাবশত কিংবা সময় কাটানোর উদ্দেশ্যে যেসব প্রশ্ন করা হয়-_ সেসব প্রশ্রেরই নিন্দাবাদ করা হয়েছে আলোচ্য হাদীসে । শয়তানের চাতুরি যেমন এক লোক আমাকে প্রশ্ন করলো, হযরত আদম (আ.) এর দু'সন্তান ছিলো- হাবিল ও কাবিল । উভয়ের মাঝে বিবাদ হয়েছিলো । ফলে কাবিল হাঁবিলকে হত্যা করেছিলো । এ লড়াই একটি মেয়ের কারণে হয়েছিলো । প্রশ্ন হলো, সেই মেয়ের নাম কী ছিলো? এবার বলুন, যদি তাকে মেয়েটির নাম বলি, তাহলে এতে তার কী ফায়দা? কবরের ফেরেশতারা কি তাকে ওই মেয়েটির নাম জিজ্ঞেস করবে? হাশরের সয়দানে কি সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে? মেয়েটির নাম জানা কিংবা না জানার ওপর কি তার জান্নাত কিংবা জাহান্নাম নির্ভরশীল? আসলে এটাই হলো অহেতুক প্রশ্ব। মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য শয়তানের চাতুরির অস্ত নেই। এটাও এক প্রকার চাতুরি। মানুষকে অর্থহীন কথা ও কাজের পেছনে 51140101138 ,00এ
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।