০ রচাতিরিা তাওবা করলেন, ইসতেগফার করলেন । পরের রাতে যখন তিনি ঘৃমালেন, তাহাজ্জুদের সময় যখন হলো, তখন এক ব্যক্তি এলো এবং তাকে তাহাজ্জুদের জন্য জাগালো। তিনি জেগে উঠে দেখলেন, এক অপরিচিত লোক তার শিয়রে দাড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, কে ভুমি? সে উত্তর দিলো, আমি ইবলিস। তিনি বললেন, যদি তুমি ইবলিস হণ, তাহলে তাহাজ্জুদের নামাযের জন্য জাগানো এটা তো তোমার কাজ নয়। আজ তুমি এ ঠেকায় পড়লে কেনঃ ইবলিস উত্তর দিলো, মূলত ব্যাপার হলো, গত রাতে আমি আপনাকে তাহাজ্জুদ থেকে ভুলিয়ে দিয়েছিলাম । যার কারণে আপনি খুব কান্বাকাটি ও তাওবা-ইসতেগফার করেছিলেন | ফলে আপনার মর্যাদা আরো বেড়ে গিয়েছে। অথচ তাহাজ্জুদ পড়লে এত পর্যাদার অধিকারী হতে পারতেন না। তাই ভাবলাম, আমি নিজেই আজ আপনাকে জাগিয়ে তুলি, যেন পুনরায় মর্যাদা বৃদ্ধি পেতে না পারে। লজ্জা ও তাওবার কারণে মর্যাদা বৃদ্ধি ডা. আব্দুল হাই (রহ.) বলেন, কোনো বান্দা যখন ভুল করে ফেলে, তারপর আল্লাহর কাছে তাওবা করে, মাফ চায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দার উদ্দেশে বলেন, তুমি যে ভুলটি করেছো এর কারণে তুমি আমার সাত্তার, গাফফার ও রহমান নামক গুণের হয়েছ । আর তুলটাও তোমার জন্য ফায়দাজনক হয়ে গিয়েছে। হাদীস শরীফে এসেছে ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা নিজের বড়ত্ব ও মহত্বের কসম খেয়ে ফেরেশতাদের উদ্দেশ্যে বলতে থাকেন, আজ আমার এসর বান্দা একত্র হয়ে আমার বিধান আদায় করছে, আমাকে ভাবছে, আমার কাছে মাফ চাচ্ছে এবং নিজের প্রয়োজনের কথা আমাকে জানাচ্ছে। আমার ইজ্জত ও মহত্রে কসম! আমি আজ অবশ্যই এদের দুআ কবুল করবো । এদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে.দেবো। প্রশ্ন হয়, গুনাহ নেক দ্বারা পরিবর্তিত হবে কিভাবেঃ এর উত্তর হলো, গাফলতি বা না জানার কারণে যখন বান্দা গুনাহ করে ফেলে, তারপর জানার পর আল্লাহ্র কাছে তাওবা করে ও লজ্জিত হয়, তখন এর কারণে শুধু গুনাহই মাফ হয় নাঃ বরং তার মর্যাদা আরও বৃদ্ধি পায়। আর এভাবে ওই গুনাহটি তার মর্যাদা বৃদ্ধির কারণ হয়। এ মর্মে কুরআন মজীদে বলা হয়েছে- -$055289540 423 4956 'আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে নেকসমুহ দ্বারা পরিবর্তন করে দেন।' (ফুরকান-৭০) ///./51-1400118,001এ
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।