Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

১৮২ ইসলাই বুডুবাত__ _ নামায পড়তো! না; বরং মাসের শুরুতে এক মাসের অধিম জরিমানা দিয়ে দিতো। এজন্যই থানবী (রহ.) বলেন, এত কম জরিমানা হওয়া উচিত নয়, যা অনায়াসে করা সম্ভব । আবার এত কঠিনও করা যাবে না যে, যা কার্যকর করা মোটেও সন্তব নয়। বরং ভারসাম্য রক্ষা করে মধ্যপস্থা অবলম্বন করা উচিত। হিম্মত করতে হবে নিজের শুদ্ধ করতে হলে কিছুটা হিম্মত করতে হবে। হাত-পা কিছুটা চালাতে হবে। কষ্ট করতে হবে । অলসতা করে আত্মশুদ্ধি করা সম্ভব হবে না। নফসের জন্য শাস্তি নির্ধারণ করতে পারলে সে ভয় পাবে। কারণ, শাস্তি ভোগ করা, গমন আট রাকাত নামায পড়া তার জন্য আরেক বিপদ বিধায় সে চাইবে এ বিপদে যেন না পড়ি। ফলে সে অঙ্গীকার মত চলার ব্যাপারে তখন তোমার সঙ্গ দিবে । অনাগত বিপদ থেকে বাঁচার জন্য সে নেক কাজের প্রতি তোমাকে উৎসাহিত করবে । এভাবে সে ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাবে। চারটি কাজ করবে ইমাম গাযালী (রহ.) এর উপদেশের সারকথা হলো, চারটি কাজ করবে। ১. ভোরে অঙ্গীকার করবে_ সুশারাতা । ২. প্রত্যেক কাজের সময় একটু চিন্তা করবে- মুরাকাবা। ৩. রাতে শোয়ার পূর্বে হিসাব নিবে-_ মুহাসাবা । ৪. নফস বিগড়ে গেলে তখন শোয়ার পূর্বে কিছুটা শাস্তি দিবে- মুআকাবা। এ কাজগুলো সবসময় করবে এ আমলগুলো কিছুদিন করলে চলবে না। এমন যেন না হয় যে, কিছুদিন আমলগুলো করেছ, তারপর ভাবলে, বুযুর্গ হয়ে গিয়েছি। বরং আমলগুলো সবসময় করবে । কোনো সময় দেখবে, তুমি জয়ী হয়েছ আবার কখনও দেখবে শয়তান জয়ী হয়েছে। এতেও ঘাবড়াবার কিছু নেই। বরং যেদিন সফল হবে, সেদিন শৌকর আদায় করবে । আর যেদিন বিফল হবে, সেদিন তাওবা করবে। তবুও এ আমল অব্যাহতভাবে করে যাবে । লাগাতার দু-একদিন সফল হলে কখনও একথা মনে করবে না যে, জুনাইদ বা শিবলী বনে গিয়েছ। আবার বিফল হলেও হাত-পা ছেড়ে বসে যাবে না। হযরত মুআবিয়্া (রা.)-এর ঘটনা হ্যরত থানবী (রহ.) মুআবিয়া (রা.) এর একটি ঘটনা লিখেছেন। তিনি প্রতি রাতে তাহাজ্জুদ পড়তেন। একরাতে তার তাহাজ্জুদ ছুটে গিয়েছিলো । কারণ, সে রাতে ঘুমের চাপটা একটু বেশি ছিলো । এজন্য পুরো দিন কাদলেন, //0/./51-10131138.001

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।