Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম গাযালী (রহ.) আত্তমশুদ্ধির জন্য খুব সুন্দর ও বিস্ময়কর পদ্ধতি বাতলে দিয়েছেন। আত্মশুদ্ধির জন্য তার এ ব্যবস্থাপত্রটা দারুণ কার্যকর ৷ তিনি বলেন, প্রতিদিন কয়েকটি কাজ কর। ভোরে যখন ঘ্বম থেকে উঠবে, তখন নিজের নফস থেকে এ অঙ্গীকার নাও যে, আজ সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত কোনো গুনাহর কাজ করবো না। আমার দায়িত্বে অর্পিত সকল ফরয, ওয়াজিব ও সুন্নাত ঠিকমত আদায় করবো। আমার দায়িত্বে আল্লাহ ও তার বান্দাদের যেসব হক রয়েছে, সবগুলো পরিপূর্ণভাবে আদায় করবো । যদি এ অঙ্গীকা্র-বিরোধী কোনো কাজ করে ফেলি তাহলে হে নফস! তোমাকে শাস্তি দিবো। অঙ্গীকারের পর দু'আ ডা. আব্দুল হাই (রহ.) ইমাম গাযালী (রহ.) এর উক্ত ব্যবস্থাপত্রের সঙ্গে আরেকটু যোগ করেছেন। তিনি বলেন, উক্ত অঙ্গীকার করার পর আল্লাহর কাছে দুআ কর যে, হে আল্লাহ! আমি তো অঙ্গীকার করলাম, কিন্তু আপনি তাওফীক না দিলে তো এটা পূরণ করা অসম্ভব হয়ে যাবে। অতএব আমার এ অঙ্গীকারের মান রাখুন। আমাকে অঙ্গীকার মতো চলার এবং তার উপর অবিচল থাকার তাওফীক দান করুন। অঙ্গীকার-পরিপন্থী কাজ থেকে আমাকে রক্ষা করুন। পুরো দিন নিজের কাজের মধ্যে মুরাকাবা দুআ করার পর নিজের কাজে বের হয়ে যাও । চাকুরি, ব্যবসা বা দোকানে- মোটকথা যেখানে যাওয়ার সেখানে যাও । তারপর একটি কাজ কর- প্রতিটি কাজ শুরু করার পূর্বে একটু চিন্তা করে নিবে যে, এখনকার এ কাজটি আমার জঙ্গীকারের অনুকূলে আছে তো না অঙ্গীকারের পরিপন্থী এটি? যদি অঙ্গীকারের পরিপন্থী হয়, তাহলে ছেড়ে দাও। একে বলা হয়, মুরাকাবা, ছিতীয়ত, এ সুরাকাবা কর। ঘুমানোর পূর্বে মুহাসাবা তৃতীয় কাজ হলো, রাতে ঘুমানোর পূর্বে মুহাসাবা করবে৷ অর্থাৎ- রাতে ঘুমানোর পূর্বে নিজের হিসাবটা নিবে যে, পুরো দিন আমার কিভাবে কেটেছে? করা হয়েছে কিনা? মানুষের হক আদায় করেছি কিনা? বিবি-বাচ্চাদের হক আদায় হয়েছে কিনা? এসব বিষয়ের হিসাব নাও। একে বলা হয় সুহাসাবা। 11001 13/5.0014

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।