Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

তারপর আখেরাতের ধ্যান কর এভাবে- দ্বিতীয়বার আমাকে কবর থেকে উঠানো হয়েছে । এখন আমি হাশরের ময়দানে । সকল মানুষ হাশরের ময়দানে একত্র হয়েছে। প্রচণ্ড গরম, ঘাম টপটপ করে ঝরে পড়ছে । গনগনে সূর্য একেবারে মাথার উপরে । প্রত্যেকেই দুঃশ্চিন্তা ও পেরেশানির জগতে আছে। লোকেরা আম্বিয়ায়ে কেরামের কাছে যাচ্ছে যেন আল্লাহর কাছে বিচারকার্য শুরু করার জন্য সুপারিশ করেন। তারপর অনুরূপভাবে হিসাব কিতাব, পুলসিরাত ও জান্নাত-জাহান্নামের ধ্যান করবে। প্রতিদিন ফজরের নামাযের পর তেলাওয়াত, মুনাজাতে মকবুল পাঠ ও যিকির-আযকার থেকে ফারেগ হওয়ার পর কিছুক্ষণ ধ্যান করে নাও যে, এমন একটা সময় অবশ্যই আসবে। জানা নেই, কখন আসবে । এমনও তো হতে পারে যে, আজই আসবে । এভাবে ধ্যান করার পর দুআ কর যে, হে আল্লাহ! আমি দুনিয়ার কাজ-কারবারের উদ্দেশ্যে বের হতে যাচ্ছি। এমন কাজ যেন না করি, যার কারণে আমার আখেরাত ক্ষতির সম্মুখীন হবে। প্রতিদিন এরপ ধ্যান কর। যখন একবার মৃত্যুর ধ্যান অন্তরে বসাতে সক্ষম হবে, তবেই ইনশাআল্লাহ" নিজেকে শুদ্ধ করার ফিকির তোমার মাঝে চলে আসবে। হযরত আব্দুর বহমান ইবনে আবী নু'ম রেহ.) আবুর রহমান ইনে আবী নু*ম (েহ.) ছিলেন একজন বড় মাপের বুযুর্গ ও মুহাদ্দিস। তার সময়ের এক ব্যক্তির ঘটনা । এ ব্যক্তির মনে খেয়াল এলো যে, আমি বিভিন্ন মুহাদ্দিস, আলেম, ফকীহ ও বুযুর্গের কাছে যাবো । তাদেরকে জিজ্ৰেস করবো, যদি কোনোভাবে এটা জানতে পারেন যে, আপনার মৃত্যু আগামীকালই হবে, তখন মৃত্যুর পূর্বে যে দিনটি পাবেন, সেদিনটি কিভাবে কাটাবেন । এ ব্যক্তির উদ্দেশ্য ছিলো, যেন বুযুর্গদের বিভিন্ন উত্তর থেকে নির্যাস বের করে সে উত্তম আমলগুলো খুঁজে বের করতে পারে এবং সে অনুযায়ী জীবনটা কাটাতে পারে। অবশেষে তৎকালীন খ্যাতনামা আলেম, মুহাদ্দিস ও বুযুর্গদের কাছে এ প্রশ্নটি করলো। একেকজন এরেকভাবে উত্তর দিলেন। অবশেষে লোকটি আব্দুর রহমান ইবনে নু'ম (রহ.) এর নিকট এলো এবং এ প্রশ্নটি করলো। আব্দুর রহমান ইবনে নু'ম (রহ.) উত্তর দিলেন, আমি প্রতিদিন যে কাজ করি, সে কাজই করবো । কারণ, আমি প্রতিদিনের জন্য এমনভাবে একটা রুটিন তৈরি করে নিয়েছি যে, প্রতিটি দিনকেই আমি আমার জীবনের শেষ দিন মনে দিন। তাই আমার রুটিনের মধ্যে কোতনা কিছু নতুন করে বাড়ানোর মৃত স্থান নেই। প্রতিদিন যে আল করি, জীবনের শেষদিনও সেই আমলই করবো । 11001 13/5.0014

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।