Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

__ মূলত খলীফা হাস্যরসের উদ্দেশ্যে তাকে লাঠিটি দিয়েছিলেন। এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছিলেন, দুনিয়াতে আপনিই সবচে নির্বোধ । যাক, বাহলুল লাঠিটি নিয়ে চলে গেলেন। এ ঘটনার কয়েক বছর পর একদিন বাহলুল জানতে পারলেন, খলীফা খুব অসুস্থ- শহ্যাশায়ী। চিকিতসা চলছে, কিন্ত কাজ হচ্ছে না। বাহলুল খলীফাকে দেখতে গেলেন। শিয়রে বসে জিজ্ঞেস করলেন, আমীরুল মুমেনীন! কী অবস্থায় হবে! বাহলুল বললেন, কোথাকার জন্য সফর?. খলীফা উত্তর দিলেন, আখেরাতের সফর ৷ কারণ, দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছি। বাহলুল বললেন, কতদিক্স পর ফিরে আসবেন? খলীফা উত্তর দিলেন, ভাই! এটা আখেরাতের সফর। এ সফর থেকে কেউ ফিরে আসে না। বাহলুল বললেন, তাহলে আপনি এ সফর থেকে ফিরে আসবেন নাঃ তাহলে সফরের আরাম-আয়েশের জন্য কোনো সৈন্য-সামন্ত পাঠিয়েছেন কিঃ খলীফা উত্তর দিলেন, বোকার মত কথা বলছ কেন, এটা আখেরাতের সফর । আখেরাতের সফরে কেউ সাথী হয় না। কোনো বডিগার্ডও থাকে না। সিপাহী থাকে না। সেখানে মানুষ একাকী যায়। বাহলুল বললেন, আপনার এর আগের সফরগুলো তো এমন ছিলো না! সেসব সফরে তো আপনি আগে সৈন্য-সামস্ত পাঠাতেন। তারা আপনার আরাম-আয়েশের প্রতি বিশেষ লক্ষ্য রাখতো । কিন্তু এ সফরের বেলায় ব্যতিক্রম হলো কেন? খলীফা উত্তর দিলেন, দেখুন, আপনি অনর্থক প্যাচাল পাড়ছেন। বললাম তো, এ সফর আখেরাতের সফর। এ সফরে এ সবের কোনো বালাই নেই। এবার বাহলুল বললেন, আমীরুল মুমিনীন! আপনার খেয়াল আছে কি না জানি না, বহু বছর পূর্বে এ লাঠিটি আপনি আমার কাছে আমানত রেখে বলেছিলেন, আমার চেয়ে নির্বোধ কাউকে পেলে তাকে যেন লাঠিটি দিই। এ পর্যস্ত আমি এমন ব্যক্তির সন্ধান পাইনি । কিন্তু আজ পেয়েছি। আপনি আমার চেয়েও নির্বোধ। কারণ, দুনিয়ার এক-দুই মাসের সফরের জন্য আপনার কত প্রস্তুতি আমরা দেখেছি । অথচ আখেরাতের এ দীর্ঘ সফরের জন্য আপনার কোনো প্রস্তুতি নেই। সুতরাং আপনি বোকা । আমার চেয়েও বোকা । কাজেই নিন, লাঠিটা আপনাকেই দিলাম। বাহলুলের উত্তর শুনে খলীফা কান্না জুড়ে দিলেন। বললেন, বাহলুল! আপনি সম্পূর্ণ সত্য কথা বলেছেন। সারা জীবন আমি আপনাকে বোকা ভেবেছি। এখন দেখি, প্রকৃত বোকা তো আমি নিজেই | 51140101138 ,00এ

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।