Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

৪০:০০০০- ইসিরিতি রাত... ৮৬ অর্থাৎ- আল্লাহর মহান দু'টি নেয়ামত আছে। অনেক মানুষই এ ব্যাপারে ধোকায় পড়ে আছে। তন্মধ্যে একটি নেয়ামত হলো সুস্থতা । অপর নেয়ামত হলো অবসরতা । এ দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ ধোকায় পড়ে যায় । মনে করে, এগুলো আজীবন কাছে থাকবে। সুস্থাবস্থায় কল্পনায় আসে না যে, সে অসুস্থ হবে। রোগ-ব্যাধি তাকে আক্রমণ করবে । কিংবা অবসর মানুষ এ কল্পনা করে না যে, সে ব্যস্ত হয়ে পড়বে । ঝামেলায় জড়িয়ে পড়বে । তাই সে এ দুটি নেয়ামতের কদর করে না। নেক কাজের সুযোগ এ দু'টি সময়ে বিদ্যমান । কিন্তু সে সুযোগকে হটিয়ে দিতে থাকে । মনে করে, এখনও তো যুবক। এখনও হাতে অনেক সময় আছে। সময়-সুযোগ হলে আল্লাহর দিকে ফিরবো । নিজেকে শুদ্ধ করার চিন্তা করবো। এ জাতীয় ভাবনার যূল হচ্ছে নফসের ধোকা । এ ধোকার জালে আটকা পড়ে মানুষ ধর্ম-কর্ম ছেড়ে দেয়। অথচ যৌবন মানে নেক কাজ করার, ইবাদত করার, রিয়াযত-মুজাহাদা করার, মানবসেবা করার এবং এ সবের মাধ্যমে আল্লাহকে রাজি-খুশি করার এক মহান সুযোগ । যৌবনে ইচ্ছা করলে অনেক আমল করা যায়। নেক আমলের পাহাড় গড়া যায়। কিন্তু মানুষ তা করে না। কারণ, মৃত্যুর চিন্তা তার অন্তরে থাকে না। সকাল-সন্ধ্যায় প্রতিদিন কমপক্ষে এক-দু'বারও যদি মানুষ মৃত্যুর ধ্যান করতো, তাহলে নফসের ধোকার জালে আবদ্ধ হয়ে যেতো না। এই জন্যই রাসূলুল্লাহ সো.) বলেছেন, বাস্তর মৃত্যু হানা দেয়ার পূর্বে মৃত্যুর ধ্যান কর। বাহলুল (রহ.)-এর একটি গল্প হযরত বাহলুল মাজযুব রেহ.) নামে এক বুযুর্গ ছিলেন । তখন ছিলো খলীফা হারুনুর রশীদের যুগ। এ বুযুর্গ একটু মাজযুব ধরনের ছিলেন। তার সঙ্গে খলীফার খুব সখ্য ছিলো। তাই দরবারের লোকজনকে তিনি বলে রেখেছিলেন, এ লোকটি যখনই আমার কাছে আসতে চাইবে, তাকে বীধা দিও না। এজন্য এ বুযুর্গ খলীফা হারুনুর রশীদের দরবারে প্রায়ই আসা-যাওয়া করতেন। একদিনের ঘটনা । তিনি যথারীতি খলীফার দরবারে গেলেন । তখন খলীফার হাতে ছিলো একটি লাঠি। খলীফা লাঠিটি বুযুর্পের হাতে দিয়ে বললেন, মাজযূব সাহেব! আপনার কাছে আমার একটি অনুরোধ যে, এ লাঠিটি আমি আপনার কাছে আমানত হিসাবে দিলাম। পৃথিবীর বুকে যদি আপনার চেয়েও বোকা কাউকে পান, তাকে লাঠিটি আমার পক্ষ থেকে হাদিয়া হিসাবে দিয়ে দিবেন। বাহলুল বললেন, ঠিক আছে আমি রেখে দিলাম। 51140101138 ,00এ

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।