Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

১৭০ _._ ইসলাহী খুতুবাত রিয়ার দেখুন! একজন পিতা নিজ পুত্রের জন্য এরূপ দূআ কখন করতে পারে! এখান থেকেই তো প্রতীয়মান হয়, মুআবিয়া রো.) যা করেছেন, ইখলাস ও আন্তরিকতার সঙ্গে আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছেন। মানুষ ভুল করতে পারে। নবীগণ ছাড়া সকল যানুষ থেকেই ভুল প্রকাশ পেতে পারে । মানুষের সিদ্ধান্ত ভুল হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু তিনি যা করেছেন, ইখলাসের সঙ্গে আল্লাহর জন্যই করেছেন। নির্জনতার পথ অবলম্বন কর আম্কলে আন্বাহর হেকমত বোঝা বড় কঠিন। হযরত আলী (রা.) ও সুআবিয়া রো.)-এর মাঝে যখন যুদ্ধ সংঘটিত হয়েছিলো, তখন আব্দুল্লাহ ইবনে উমর (রা.) সহ অনেক সাহাবী নির্জনতার পথকে বেছে নেন। তারা কোনো পক্ষাবলম্বন করেননি । এতে ইসলামের অনেক ফায়দা হয়েছে। সকল সাহাবা যদি যুদ্ধে জড়িয়ে পড়তেন, তাহলে শাহাদাতের ঘটনা আরো ব্যাপক হতো । জামাত তখন ইসলামের এ খেদমতগুলো হতো না। সাহাবায়ে কেরামের এক বিশাল জামাত এই পথ অবলম্বন করার কারণেই আজ আমরা হাদীস শাস্ত্রের এ বিশাল সম্পদ পেয়েছি। তারা ঘরে বসে অধ্যবসায়ে নিয়োজিত হয়েছেন এবং পরবর্তী প্রজন্মের ইলমের এক বিশাল ভাণ্তার রেখে গিয়েছেন । নিজেকে শুদ্ধ করার চিন্তা কর ফেতনার যুগে ঘরের দরজা বন্ধ করে নির্জনে বসে থাকার জন্য বলা হয়েছে, যেন নিজেকে শুদ্ধ করার ফিকিরের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যকে সংশোধন করার ফিকির করা যায়। আসলে একজন নবীর পক্ষেই সম্ভব এ জাতীয় নির্দেশনা দেয়ার । দেখুন, সমাজ কাকে বলে? ব্যক্তির সমষ্টিকেই তো সমাজ বলা হয়। এভাবে সমাজের একজন মানুষ যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে কমপক্ষে ফেতনায় জড়িয়ে পড়ার মত একজন তো কমে গেলো। আর প্রদীপ থেকে প্রদীপ জ্বলে । সুতরাং এ পথেই গোটা সমাজের শুদ্ধি রয়েছে। নিজের দোষ দেখ বর্তমানে আমরা যে যুগে বাস করছি, এটি প্রচণ্ড ফেতনার যুগ । এ যুগের জন্য রাসূলুল্লাহ (সা.) এর শিক্ষামালা প্রয়োজনীয়তা আরো অনেক বেশি তীব্র । তার শিক্ষা হলো, ফেতনার ষূগে কোনো পার্টিভুক্ত হওয়া যাবে না। যথাসম্ভব ঘরে বসে থাকতে হবে। তামাশা দেখার জন্যও বের হওয়া যাবে না। বরং শুধু নিজেকে সংশোধন করার চিন্তা করতে হবে । ভাবতে হবে, নিজের মধ্যে কোন্‌ 11001 13/5.0014

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।