Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

পপশাপিপিসিপপীী টি টিপিপি পিই তপন শীিপিিিশিশিিশিসিপিিকাশি “হে মুমিনগণ! তোমরা নিজেদের চিন্তা কর, তোমরা যখন সৎপথে রয়েছ, তখন কেউ পথভ্রষ্ট হলে তাতে তোমাদের ক্ষতি নেই 1(সূরা মায়েদা-১০৫) হাদীস শরীফে এসেছে, আয়াতটি অবতীর্ণ হওয়ার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! এ আয়াতটিতে তো বলা হয়েছে নিজের ফিকির করার জন্য এবং অপরের ফিকির না করার জন্য। অথচ অন্যত্র তো সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। সুতরাং এতদুভয়ের মাঝে সামঞ্জস্যবিধান করা হবে কিভাবে? ফেতনার যুগের চারটি নিদর্শন রাসূলুল্লাহ (সা.) উত্তর দিলেন, সৎকাজের আদেশ ও অসৎকাঁজের নিষেধ তথা দাওয়াত শু তাবলীগ-সংক্রান্ত আয়াতগুলো যথাস্থানে সঠিক ৷ কিন্তু এমন একটা যমানা আসবে, যখন মানুষের জিম্মায় শুধু নিজের ফিকির করার দায়িত্ব থাকবে । আর সেটা ওই যামানায় হবে যখন চারটি আলামত প্রকাশ পাবে- ০১) প্রথম আলামত হলো, যখন মানুষের সকল আবেগ, আগ্রহ ও উদ্দীপনা হবে শুধু সম্পদকে কেন্দ্র করে। মানুষ কৃপণতার স্বভাবের অনুসরণ করবে। মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্বস্ত শুধু টাকার ধান্ধায় থাকবে । সর্বাবস্থায় সম্পদ উপার্জন ও পার্থিব ফায়দা লাভই একমাত্র উদ্দেশ্য হবে। (২) দ্বিতীয় আলামত হলো, যখন মানুষ শুধু প্রবৃত্তির কামনার পেছনে লেগে থাকবে । হালাল-হারামের তোয়াক্কা না করে শুধু নফসের অনুসরণ করবে । জান্নাত-জাহান্নাম, আল্লাহর সন্তষ্টি ও তার অসন্তষ্টির পার্থক্য ভুলে গিয়ে কেবল প্রবৃত্তির পেছনে ঘুরবে । (৩) তৃতীয় আলামত হলো, যখন মানুষ দুনিয়াকে আখেরাতের চেয়ে অধিক গুরুত্ব দিবে। আখেরাতের আযাবের ভয় অন্তর থেকে উঠে যাবে। মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয় ও আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় সম্পর্কে যখন তাদেরকে বলা হবে, তখন দুনিয়ার নগদ প্রান্তির আশায় এগুলোকে ভুড়ি মেরে উড়িয়ে দেবে । ওয়াজ-উপদেশের প্রতি কান দিবে না। (8) চতুর্থ আলামত হলো, যখন মানুষ নিজের রায়, মত, পথ ও অভিপ্রায়কে মনে করবে এটাই সঠিক | এছাড়া অন্যের বক্তব্য ও মন্তব্যকে কিছুই মনে করবে না। যেমন আজকাল অনেক মানুষকে দেখা যায়, হালাল-হারামের কথা বলা হলে হঠকারিতা দেখায়। জীবনে কুরআন-হাদীস খুলেও দেখেনি, অথচ ফতওয়া দেওয়ার ব্যাপারে পণ্ডিতি দেখায়। মোটকথা, যখন এ চারটি আলামত প্রকাশ পাবে, তখন নিজের ফিকির করবে। সাধারণ মানুষ কোথায় যাচ্ছে সে ফিকির তোমাকে করতে হবে না। 11001 13/5.0014

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।