১১১১১ কোনো ইচ্ছা থাকে না, শক্তি থাকে না, সিদ্ধান্ত থাকে না, অনুরূপভাবে তোমাদেরও “নিজস্বতা' বলতে কিছুই থাকবে না। মুসলমান কাপুরুষ হয়ে যাবে তারপর রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তাআলা তোমাদের দুশমনের অন্তর থেকে তোমাদের ভীতি দূর করে দিবেন আর তোমাদের অভ্তরে কাপুরুষতা ও দুর্বলতা স্থান করে নিবে । এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! এ দুর্বলতা কী জিনিস? এ প্রশ্ন সাহাবীর মনে এজন্য জেগেছে যে, মুসলমান আর দুর্বলতা এবং মুসলমান আর কাপুরুষতা তো সম্পূর্ণ বিপরীত মেরুর বিষয় । মুসলমান কিভাবে দুর্বল কিংবা কাপুরুষ হয়। রাসূল (সা.) উত্তর দিলেন, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুর প্রতি ঘৃণী তোমাদের অন্তরে চলে আসবে। এখানে 'মৃত্যু' ছারা উদ্দেশ্য হলো আল্লাহর সঙ্গে সাক্ষাত। অর্থাৎ- আল্লাহর সঙ্গে সাক্ষাত লাভ করতে তোমাদের মন চাইবে না। কারণ, আল্লাহর প্রতি তোমাদের কোনো আকর্ষণ থাকবে না। টাকা-পয়সা, মান-সম্মান ইত্যাদির প্রতি তোমাদের প্রচণ্ড আকর্ষণ তখন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে । সাহাবায়ে কেরামের বীরত্ব এক যুদ্ধের ময়দানে এক সাহাবী তিন-চারজন দুশমনের ঘেরাওয়ে পড়ে গেলেন । দুশমনরা ছিলো অস্ত্রসজ্জিত। তারা তাকে আক্রমণ করতে উদ্যত হলো। ইতোমধ্যে আরেকজন সাহাবী সেখানে উপস্থিত হলেন। শক্রবাহিনীর মাঝে দীঁড়িয়েও ওই সাহাবী একটুও ঘাবড়ালেন না। তখন কেউ একজন তাকে বাহিনী আসা পর্যস্ত তুমি অপেক্ষা কর, আপাতত এদেরকে আক্রমণ করো না। উত্তরে তিনি বললেন, আল্লাহর কসম! তূমি আমার এবং জান্নাতের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করো না। এসব কাফের তো আমার জন্য জান্নাতে যাওয়ার পথ । এ ছিলো সাহাবায়ে কেরামের অবস্থা । তীরা মৃত্যু থেকে পালাতেন না, বরং আলিঙ্গন করতেন ৷ কারণ, রাসূল (সা.) এর বরকতে তাদের অন্তর থেকে মৃত্যুভয় দূর হয়ে গিয়েছিলো ৷ জান্নাত-জাহান্নাম যেন তারা সচক্ষে দেখতেন । শাহাদাত লাভের প্রতি আগ্রহ এক সাহাবী । যুদ্ধের ময়দানে তিনি । দেখলেন তার সামনে কাফের বাহিনী। সকলেই অস্ত্রসজ্জিত। তখন স্বতস্ুর্তভাবে তার মুখ থেকে নিম্নোক্ত কবিতাটি বের হয়ে গিয়েছে- 51140101138 ,00এ
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।