Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

ইউ... ইনলারি জাতি... “হে বনী আদম! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের সতর আবৃত রাখবে ।' সুতরাং সতর ঢাকা ফরজ। যে পোশাক সতর আবৃত রাখতে ব্যর্থ, তা শরীয়তের দৃষ্টিতে পোশাকই নয় । অথচ বর্তমান যুগের ফ্যাশন হলো নগ্ন পোশাক। বর্তমানে অনেক দ্বীনদার পরিবারেও ফ্যাশনের আগ্বাসন লেগেছে, যার অশুভ পরিণামে আজ আমরা ভূগছি। আল্লাহর ওয়াস্তে পোশাকের ব্যাপারটিতে পূর্ণ মনোযোগ দিন। কমপক্ষে নিজের পরিবারে হলেও এ ব্যাপারে সতর্ক থাকুন । পর্দাকে আহত করে- এমন পোশাক বর্জন করন এবং রাসূলুল্লাহ (সা.)-এর লা'নত থেকে বেঁচে থাকুন। অন্যান্য জাতি মুসলমানদের খাবে হযরত ছাওবান রো.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, এমন একটা সময় আসবে, যখন দুনিয়ার অন্যান্য জাতি তোমাদেরকে খাওয়ার জন্য একে অপরকে এমনভাবে আহ্বান করবে, যেমনিভাবে মানুষ দস্তরখানে বসে একে অপরকে খাবারের প্রতি আহ্বান করে। যেমন বিছানো দস্তরখানা, যার উপর নানারকম খাবার সাজানো, এক ব্যক্তি সেগুলো খেতে বসেছে, ইতোমধ্যে যদি আকে ব্যক্তি উপস্থিত হয়, তখন যেমন্ভাবে তাকেও দস্তরখানের প্রতি আহ্বান করা হয়, তেমনিভাবে এমন একটা সময় আসবে যখন মুসলমানদের অবস্থান দস্তরখানে খাবারের মতোই দুর্বল হবে। বড় বড় পরাশক্তি ও জাতি মুসলমাদেরকে খাবে । আর তারা অপরকেও এর মাঝে শরিক হওয়ার জন্য আহ্বান জানাবে । খাবে- এর ঘ্বারা উদ্দেশ্য হলো, মুসলমানদের উপর নির্যাতন চালাবে। (সুনান আবী দাউদ) প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে বর্তমান পর্যস্ত যে ইতিহাস বিশ্বমঞ্চে চিত্রিত হয়েছে, সে সম্পর্কে যার সম্যক ধারণা আছে, তার কাছে এ হাদীসের ব্যাখ্যা একেবারে স্পষ্ট । মুসলমান খড়কুটোর মত হবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ! তখন আমাদের সংখ্যা কি নিতান্ত কম হবে? রাসূলুল্লাহ (সা.) উত্তর দিলেন, সে সময় তোমাদের সংখ্যা অনেক হবে। যেমন- বর্তমানে মুসলমানদের সংখ্যা অনেক । পৃথিবীর মোট সংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই হলো মুসলমান । রাসূল (সা.) বলেন, কিন্তু তোমাদের অবস্থা হবে ম্রোতে ভাসমান খড়কুটোর মত। ভাসমান খড়কুটোর যেমনিভাবে নিজস্ব 51 140101138,00এ

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।