Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

2 ২. খুতবা, জি বিডি মডেলের কার ও গাড়ি দেখলে হাদীসটি অনুধাবন করা সহজ হয়ে যায়। বর্তমানে মানুষ শানদার গাড়িতে চড়ে মসজিদের সামনে অবতরণ করে। নারীরা পোশাক পরবে, তবুও উলঙ্গ হবে আলোচ্য হাদীসের পরবতাঁ অংশে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তাদের স্ত্রীলোকেরা পোশাক পরিধান করা সত্তেও উলঙ্গ হবে । পূর্ববতী যুগে এটা অনুধাবন করা কষ্টকর ছিলো যে, পোশাক পরা সত্তেও উলঙ্গ হয় কিভাবে? কিন্ত বর্তমানে নারীদের শরীরের পিনপিনে, পাতলা, শর্ট ও আঁটশাট পোশাক দেখলে এটা স্পষ্ট হয়ে যায় যে, পোশাক পরা সত্তেও উলঙ্গ হয় কিভাবে । (মুসলিম শরীফ কিতাবুললিবাস) নারীদের মাথায় উটের কুঁজের মত চুল থাকবে তারপর রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “ওসব নারীর মাথায় উটের কুঁজের মত চুল থাকবে। হাদীসের এ অংশের ব্যাখ্যায়ও পূর্ববর্তী উলামায়ে কেরাম স্পষ্ট কিছু চিহিত করতে পারেন নি। কারণ, উটের কুঁজ তো উচু হয়। নারীদের চুল এরকম কিভাবে উচু হবে। কিন্তু আজকের যুগের নারীদের চুলের ফ্যাশন দেখলে বোঝা যায়, হাদীসের বক্তব্য কত সুস্পষ্ট ও সত্য । এরা অভিশপ্ত নারী তারপর রাসূলুল্লাহ (সা.) বলেছেন, এসব নারীর প্রতি অভিসম্পাত কর। কারণ, এরা অভিশপ্ত। আল্লাহ নারীদেরকে পর্দাবৃত করেছেন। পর্দা নামক বৃত্তের মধ্যে থাকার নির্দেশ তাদেরকে তিনি দিয়েছেন। এরা যখন উক্ত বৃত্তের বাইরে এসে দেহ-প্রদর্শনীতে লিশ্ত হয়, তখন শয়তান তাদের কাদের উপর চড়ে বসে। এক হাদীসে এসেছে, নারীরা যখন সুগন্ধি প্রসাধনী মেখে মার্কেটে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লা'নত আসে, ফেরেশতারাও লা'নত পাঠায় । পোশাকের মৌলিক উদ্দেশ্য পোশাকের মৌলিক উদ্দেশ্য হলো, সতর ঢেকে রাখা । এ মর্মে আল্লাহ তাআলা বলেছেন- ৮৫575952384 ভি পে সর্ডি এ ৫ 11001 13/5.0014

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।