Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

৩ ৫. আর মানুষ যখন বন্ধুর সঙ্গে কোমল আচরণ করবে আর পিতার সঙ্গে করবে রুক্ষ আচরণ । অর্থাৎ- বন্ধুর সঙ্গে বন্ধুতৃপূর্ণ আচরণ করবে; অথচ পিতার সঙ্গে পুত্রসূলভ আচরণ করবে না। মসজিদে উচ্চৈ£স্বরে আওয়াজ ৬. মসজিদসমূহে যখন উচুস্বরে আওয়াজ হবে । মসজিদ বানানো হয়েছে আল্লাহর যিকর ও ইবাদতের উদ্দেশ্যে | সুতরাং সেখানে এমন কাজ করা নিষেধ, যার ফলে যিকিরকারী ও ইবাদতকারীর আমলের মাঝে বিদ্বতা সৃষ্টি হয়। কিন্তু বর্তমানে মানুষ এর বিপরীত কাজ করে । বিশেষ করে মসজিদে বিয়ে পড়ানোর সময় হট্টগোল বেশি হয়। এ দিকে খেয়াল রাখা জরুরি ৷ কারণ, বিনা কারণে মসজিদে জোরে কথা বলা গুনাহ। ৭. সবচে নীচু লোকটি নিজ জাতির নেতা বনে যাবে। ৮. মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাচার জন্য ৷ অর্থাৎ যদি অমুককে সম্মান না করা হয়, তাহলে হয় ফেঁসে যাবো- এ ভয়ে তাকে সম্মান করা। ৯. মদপান ব্যাপক হবে। ১০. রেশমের কাপড় পরিধান করবে ৰাসা-বাড়িতে গায়িকা ১১. বাসা-বাড়িতে গায়িকা রাখা হবে। ১২. বাদ্যযন্ত্রের প্রতি খুব যতু নেয়া হবে। এ কথাগুলো রাসূলুল্লাহ (সা.) সে যুগে বলেছেন, যে যুগে এর কল্পনাও করা যেতো না। এখানে লক্ষণীয় বিষয় হলো, প্রত্যেকে নিজের বাসা-বাড়িতে গায়িকা রাখবে কিভাবে? বর্তমানের রেডিও, টিভি, ভিসিডি, এমপিঙ্রি- ফোর- ফাইভ এ প্রশ্বের উত্তর একেবারে সহজ করে দিয়েছে। এগুলো ব্যবহার করে যখন ইচ্ছা মানুষ গান শুনে এবং গায়িকাকেও দেখে অনুরূপভাবে বাদ্যযন্ত্রও প্রত্যেকের কাছে কিভাবে থাকবে- এর উত্তরও একেবারে স্পষ্ট । কারণ, এসব যন্ত্র প্রতিটিই বাদ্যযন্ত্র! ১৩. এ উম্মতের পরবরতীরা পূর্ববর্তীদেরকে লা'নত করবে, গালি দিবে। মোটকথা, যখন এসব বিষয় প্রকাশ পাবে, তখন আমার উম্মতের উপর যাবতীয় মুসিবতের পাহাড় ধসে পড়বে। উক্ত হাদীসের প্রতিটি বিষয় আজ আমাদের সমাজে বিদ্যমান । 51140101138 ,00এ

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।