Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

ক ইসলাহী খুতুবাত_..... ৯ পিপিপি তিক লিপি জাতীয় সম্পদের চোর কে? €১) যখন সরকারী সম্পদকে লোকেরা লুটের মাল মনে করবে । দেখুন, জাতীয় সম্পদ অক্ষত অবস্থায় থাকার কল্পনা বর্তমানে কেউ করে কি? বর্তমানে প্রশাসনের লোকজন তো রাষ্ট্রের সম্পদকে মনে করে লুটের সম্পদ ৷ যেখানে যেভাবে পায়, সেখানেই বসিয়ে দেয় নিজের চোরা থাবা । বর্তমানে এক্ষেত্রে সাধারণ মানুষ পিছিয়ে নেই। অনেক ক্ষেত্রে তো চুরিকে চুব্রিই মনে করা হয় না। এ নিয়ে কেউ মাথাও ঘামায় না। যেমন, অবৈধভাবে বিদ্যুতের লাইন ব্যবহার করা জাতীয় সম্পদের চুরির অন্তর্ভুক্ত । অনুরূপভাবে টেলিবিভাগের কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে যদি কেউ অবৈধভাবে টেলিফোন এক্সচেঞ্জ ব্যবহার করে, তাহলে এটাও চুরি ধরা হবে। অথবা যদি কেউ সাধারণ টিকেট কেটে ভি.আইপি. কক্ষে গিয়ে নিজের আসন তৈরি করে নেয়, তাহলে এটাও চুরির শামিল হবে । অথচ এসব নিয়ে যেন আমাদের মাথাব্যথা নেই। এটা মারাত্মক চুরি রাষ্ট্রীয় সম্পদ চুরি করা এটা সাধারণ চুরির চেয়ে জঘন্য ও মারাত্মক ।, কেননা, ব্যক্তির সম্পদ চুরি করলে পরবর্তীতে তাওবা করার ইচ্ছা হলে এবং ক্ষতিপূরণ দিতে চাইলে দেয়া সন্ভব। যার মাল চুরি করা হয়েছে, ক্ষতিপূরণ দিয়ে তার কাছে মাফ চেয়ে নিলে "ইনশাআল্লাহ" এটা মাফ হয়ে যাবে। কিন্ত রাষ্ট্রীয় সম্পদের মালিক তো জনগণ । একেকটি সম্পদের মালিক লক্ষ-কোটি মানুষ । সুতরাং পরবর্তী সময়ে তাওবার ইচ্ছা জাগলেও এটা মাফ করানো এক কঠিন ব্যাপার ৷ কারণ, কতজনের কাছে ক্ষমা প্রার্থনা করবে? যতক্ষণ পর্যন্ত এ লক্ষ-কোটি মানুষ মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত চুরির গুনাহ মাফ হবে না। সুতরাং রাষ্ট্রীয় সম্পদ চুরি সাধারণ কোনো চুরি নয়। এটা আরো জঘন্য ও মারাত্বক চুরি । ২. যখন মানুষ আমানতকে লুটের মাল মনে করবে আর তাই আমানতের খেয়ানত শুরু করে দিবে । ৩. যখন যাকাতের মালকে মানুষ নিজের জন্য জরিমানা মনে করবে । ৪. স্বামী যখন স্ত্রীর অনুগত হবে আর মায়ের নাফরমানি শুরু করবে। অর্থাৎ মানুষ যখন স্ত্রীকে খুশি করার জন্য মায়ের সঙ্গে অসদাচরণ করবে। যেমন- স্ত্রী এমন কাজের প্রতি আহ্বান জানালো, যেটি করলে মায়ের সঙ্গে অসদাচারণ হয়ে যায়, তখন সে মায়ের প্রতি লক্ষ না করে স্ত্রীর কথাকে প্রাধান্য দিলো- এটাই হলো, স্ত্রীর আনুগত্য করা এবং মায়ের নাফরমানি করা। ./110101 135,001 শতশত ৯ ৯৯৯৯৯৯২১৯৭৯৯৪

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।