টিভির িনিরটিনারিরানা ......... টি রিরিরারনরার ১৫৭ ৬৪. বিচার বেচাকেনা হবে । মানুষ পয়সা দিয়ে আইন বেচাকেনা করবে। ৬৫. পুলিশ বাহিনীর সংখ্যা বেড়ে যাবে । ৬৬. কুরআন মজীদকে গানের বস্তু মনে করা হবে। অর্থাৎ গানের পরিবর্তে কুরআন মজীদ তেলাওয়াত করা হবে৷ এতে গানের মজা লাভ করা উদ্দেশ্য হবে। কুরআন মজীদকে দাওয়াতের বিষয়, তেলাওয়াতের বিষয় ও অনুধাবনের বিষয় মনে করা হবে না। ৬৭. মানুষ হিংস্রপ্রাণীর চামড়া ব্যবহার করবে। ৬৮. উম্মতের শেষ দিকের লোকেরা প্রথম দিককার মানুষদেরকে তিরক্কার ও অভিসম্পাত করবে । তাদেরকে বিশ্বস্ত মনে করবে না, বরং তাদের বিভিন্ন দোষ-ক্রটি বের করার অন্বেষায় থাকবে । যেমন- বর্তমানের বিশাল একটি দল সাহাবায়ে কেরামদের কটাক্ষ করে। অনেকে মাযহাবের ইমামগণকে কটাক্ষ করে কথা বলে। অথচ এঁদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। যাদেরকে বাদ দিলে দ্বীনের সবকিছুই নড়বড়ে হয়ে যায়, আজ তাদেরকেই নির্বোধ ভাবা হয়। উক্ত নিদর্শনগুলো উল্লেখ করার পর রাসূলুল্লাহ সো.) বলেন, যখন এসব নিদর্শন প্রকাশ পাবে, তখন এ অপেক্ষা করবে যে, হয়ত ৬৯. তোমাদের উপর লাল ঘূর্ণিঝড় আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। অথবা- ৭০. ভূমিকম্প আসবে । অথবা- ৭১. লোকদের চেহারা বিগড়ে যাবে । অথবা- ৭২. আসমান থেকে পাথর-বৃষ্টি আসবে কিংবা আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো আযাব আসবে । নাউযুবিল্লাহ"! এবার আমাদের বর্তমান সমাজের চিত্র ও উল্লিখিত হাদীসের একেকটি কথাকে পাশাপাশি রাখুন, তাহলে স্পষ্ট হয়ে যাবে, এ হাদীসে যেসবের উল্লেখ করা হয়েছে তার প্রতিটি বিষয় বর্তমান সমাজে পুরোমাত্রায় বিদ্যমান । মূলত বর্তমানে যেসব আযাবের মাঝে আমরা জর্জরিত রয়েছি, এর একমাত্র কারণ আমাদের এসব বদআমল। বিপদ-আপদের পাহাড় ধনে পড়বে এক হাদীসে হযরত আলী (ো.) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যখন আমার উম্মতের মাঝে পনেরটি কাজ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, তখন তাদের উপর মুসিবতের পাহাড় ধসে পড়বে । সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! ওই পনেরটি কাজ কী কীঃ রাসূলুল্লাহ (সা.) উত্তর দিলেন- 51140101138 ,00এ
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।