ইসলাহী খুতুবাত ১৫৩ ০০০পপপিসিশিপপিপপাশিিপাতাপী পিপিপি পিিশীশীপিপীশিিি পিসি পক আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন_ ৫৫4৫০ পিতা 299 01355 এটা 9251589035451304 ৩4318 মতি রব গর এবং মক্কার ভবনসমূহ পাহাড়ের চূড়ার মত উঁচু হয়ে গিয়েছে, তখন বুঝে নিবে, ফেতনার যামানা চলে এসেছে ।' হাদীসটি শত শত বছর ধরে হাদীসের কিতাবসমূহে বর্ণিত হয়ে আসছে। কিন্তু হাদীস বিশারদগণ এর মর্ষ উদ্ধারে রীতিমত হিমশিম খেয়েছেন যে, পবিত্র মক্কার পেট চেরার অর্থ কীঃ তার পেট চিরে নদীর মত পথ কিভাবে বানানো হবে? কিন্তু বর্তমানে যে ব্যক্তিই পবিত্র মক্কার যিয়ারতের সুযোগ লাভ করেছে, সেই দেখতে পায় যে, পবিত্র মক্কার পাহাড়ের পেট চিরে কত ভূগর্ভস্থ পথ ও সুড়ং তৈরি করা হয়েছে। মক্কার ভেতরে এসব সুড়ঙ্গপথ আজ জালের মত বিস্তৃত। নদীর মত পরিচ্ছন্ন পথ ও সুড়ঙ্গ দিয়ে আজ কীভাবে গাড়িসমূহ ধেয়ে চলে। তাছাড়া মক্কার ভবনগুলো যে পাহাড়ের চূড়া পরিমাণ উঁচু হয়েছে শুধু তাই নয়, বরং কোনো কোনো জায়গায় পাহাড়ের চুড়াও অতিক্রম করে গেছে। অথচ রাসূলুল্লাহ (সা.) এমন এক যুগে এ হাদীসটি বলেছিলেন, যখন ভূগর্ভস্থ পথের কল্পনাও কেউ করেনি। মানুষের তৈরি ভবনগুলো পাহাড়ের চূড়ার সমান হতে পারে- এ ধারণাও সে যুগে কেউ করেনি। এমনি এক পরিবেশে এমন দৃঢ়তার সঙ্গে এরূপ অকল্পনীয় কথা কেবল তিনিই বলতে পারেন, যিনি সত্য নবী এবং যার দূরদৃষ্টি স্থানকালের সীমানাকেও অতিক্রম করেছে। হাদীসের আলোকে বর্তমান যুগ এসব ফেতনা সম্পর্কে যেসব হাদীসে আলোকপাত করা হয়েছে, সেগুলো প্রত্যেক মুসলমানদের জেনে রাখা প্রয়োজন । মাওলানা ইউসুফ লুধিয়ানবী সাহেব "হাদীসের আলোকে বর্তমান যুগ' নামে একটি গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটিতে এ সংক্রান্ত সকল হাদীস সংকলন করার চেষ্টা করেছেন তিনি। সেখানে একটি হাদীস তিনি এনেছেন, যে হাদীসটিতে রাসূলুল্সাহ (সা.) ফেতনার যুগ সম্পর্কে বাহাত্তরটি বিষয়ের বর্ণনা দিয়েছেন, যেগুলো একের পর এক প্রকাশ পাবে । এগুলোকে সামনে রেখে এর আলোকে বর্তমান যুগের পরিবেশ ও পরিস্থিতি যাচাই করলে স্পষ্ট হয়ে যাবে যে, আমরা কোন যুগে বাস করছি। 51140101138 ,00এ
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।