___._ ইসলাহী খুতুবাত_. . .. ১৫১ অবলম্বন করে- ধৈর্যের না হা-পিত্যেসের? অনুগতদের পথ না অকৃতজ্দের পথ? এ ধরনের পরীক্ষাকেও ফেতনা বলা হয়। হাদীসে শব্দটি যে অর্থে এসেছে হাদীসে ফেতনা শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে, তা হলো, ওই পরিবেশ ও পরিস্থিতিকে ফেতনা বলে, যখন মানুষ সত্য ও যিথ্যার মাঝে তালগোল পাকিয়ে ফেলে । অর্থাৎ সঠিক কোনটি আর ভুল কোনটি এবং হক কোনটি আর বাতিল কোনটি- এ পার্থক্য নির্ণয়ে যখন মানুষ ব্যর্থ হয়, তখন তাকে ফেতনা বলা হয়। যে যুগে এ করুণ অবস্থাটা প্রকট হয়, সে যুগকে বলা হয় ফেতনার যুগ । অনুরূপভাবে অন্যায়-অশ্রীলতা, অবৈধতা, হঠকারিতাসহ যাবতীয় গুনাহ যখন সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তাকেও ফেতনা বলা হয় । যেমন বর্তমানের অবস্থা হলো, যদি কাউকে বলা হয়, অমুক ক্তী'জটি গুনাহ, তখনই সে পাল্টা উত্তর দিয়ে দেয়, এ কাজটি তো সবাই করে। কাজটা যদি হারাম হতো, তাহলে গোটা দুনিয়ার মানুষ নিশ্চয় করতো না। তাছাড়া এটা তো সৌদি আররবেও দেখেছি। বর্তমানে সৌদি আরবও স্বতন্ত্র দলীল হিসাবে অনেকের কাছ থেকে শোনা যায়। মনে হয় যেন সৌদি আরবের সব কাজ সঠিক । মনে রাখবেন, এটাও একপ্রকার ফেতনা । সত্যের দলীল হিসাবে পেশ করার উপযুক্ত নয়- এমন বিষয়কে দলীল হিসাবে পেশ করাও একপ্রকার ফেতনা । অনুরূপভাবে আজকাল বিভিন্ন রকম দল-উপদল দেখা যায়। বলা কঠিন হয়ে পড়েছে যে, কোন দলটি হক আর কোনটি বাতিল- কোনটি সঠিক আর কোনটি গলদ? অর্থাৎ হক-বাতিলের মাঝে পার্থক্য নির্ণয় করা বর্তমানে কঠিন হয়ে গিয়েছে । এটাও ফেতনা । দুই দলের কোন্দল ফেতনা মুসলমানদের মধ্য থেকে দু'টি ভিন্ন দল যদি কোন্দলে জড়িয়ে পড়ে এবং একদল অপরদলের খুনপিয়াসী হয়, কোনটি সত্য আর কোনটি মিথ্যা- এটা নির্ণয় করারও কোনো পথ না থাকে, ভাহলে বুঝতে হবে এটাও ফেতনা । এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন 3 5৪595 4384015881815825 ১4421 এ৪01] যখন দুইজন মুসলমান পরস্পরে লড়াইতে জড়িয়ে পড়বে, তখন ঘাতক ও নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামে যাবে । এক সাহাবী জিজ্জঞেস করলেন, হে আন্মাহর রাসূল! ঘাতক যেহেতু হত্যাকারী, তাই সে জাহান্নামে যাবে- এটা তো যুক্তিসঙ্গত কথা; কিন্তু নিহত 51140101138 ,00এ
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।