Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪... ইসলাহীুতুবাত, এক নবাবের ঘটনা ঘটনাটি লিখেছেন হাকীমুল উম্মম হযরত মাওলানা আশরাফ আলী থানবী (রহ.)। এক নবাবের ঘটনা । লাখনৌতে থাকতেন তিনি । জায়গা-জমি, চাকর-নওকরসহ কোনো কিছুর অভাব ছিলো না তাঁর। একবার তার সঙ্গে আমার দেখা হলো। তিনি অত্যন্ত ব্যথিত কণ্ঠে আমাকে জানালেন, এই যে আপনি তো দেখতেই পাচ্ছেন যে, ধন-দৌলত, অর্থ-কড়ি এ সবই আমার। কোনো কিছুর অভাব নেই৷ কিন্তু এরপরেও আমি অসুখী । কারণ, চিকিৎসক আমাকে সুস্বাদু খাবার খেতে নিষেধ করেছেন । শুধু একটি খাবারের অনুমতি দিয়েছেন। গোশতের কিমা কাপড়ে বেধে চিবিয়ে তার রস বের করে চামচে করে শুধু সেই রসটুকু খাওয়ার অনুমতি আমি পেয়েছি । দেখুন, ধন-সম্পদের প্রাচুর্য নবাব সাহেব শুধু চোখেই দেখছেন, ভোগ করতে পারছেন না। অপরদিকে একজন দিনমজুর, দিন এনে দিন খায়, শাক-সবজি দিয়ে পেট ভরে খায়। তারপর দিব্যি আরামে ঘুমায় । বলুন, কে সুখী- নবাব সাহেব না দিনমজুরঃ একেই বলে বরকত । নবাবের বেলায় যা জোটেনি, দিনমজুরের ভাগ্যে ভা জুটেছে। তাকদীরের উপর সন্তষ্ট থাক আল্লাহ বলেন, যে বান্দা তাকদীরের উপর সন্তুষ্ট থাকবে, আমি তাকে বরকত দান করবো । তাকদীরের উপর সন্তুষ্ট থাকার অর্থ হাত গুটিয়ে বসে থাকা নয়। বরং চেষ্টা করবে, এরপর যা মিলবে তা নিয়েই সন্তুষ্ট থাকবে- এরই নাম তাকদীরের উপর সন্তুষ্ট থাকা । এর দ্বারা আল্লাহর পক্ষ থেকে বরকত আসে। পক্ষান্তরে তাকদীরের উপর অসন্তুষ্ট হলে, প্রাপ্ত নেয়ামতের উপর শোকর আদায় না করলে, আল্লাহ অসন্তুষ্ট হন। না পাওয়ার বেদনায় যদি আহত হও, তাহলে কী ফায়দা! কারণ, যা তোমার ভাগ্যে আছে, সেটাই তুমি পাবে, তোমার কান্নাকাটি আর হা-পিত্যেসের কারণে অবস্থার পরিবর্তন হবে না। যা হবে, তাহলো, আল্লাহর বরকত চলে যাবে। সুতরাং তাকদীরের উপর সন্তষ্ট থাকাটাই শ্রেয়। আমার পেয়ালা নিয়েই আমি সন্তষ্ট ধন-সম্পদ, চাকুরি, টাকা-পয়সা, সুস্থতা-সৌন্দর্য- এসবই আল্লাহর নেয়ামত। যে নেয়ামতই তোমার ভাগ্যে জুটবে, সেটার উপরই সন্তুষ্ট থাক। আর এটা ভারো যে, আল্লাহ আমাকে যা দিয়েছেন, তা-ই আমার জন্য উত্তম । এ প্রসঙ্গে ডা. আব্দুল হাই (রহ.) চমৎকার একটি কবিতা বলতেন- 11001 13/5.0014

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।