Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

মারছেন ঠিকই, তবে এ থেকে বাচার উপায়ও মায়ের কাছেই রয়েছে। আদর, স্লেহ ও মমতার জোয়ার “মা নামক ছোট্ট কথাটিতেই রয়েছে। অনুরূপভাবে যদিও আল্লাহ বিপদ দেন, কিন্ত তিনিই তো আমাদের রব। তার রহমতের কোলে আশ্রয় নেয়া ছাড়া বিপদ থেকে মুক্তির দ্বিতীয় কোনো পথ নেই। সুতরাং বিপদের মুহূর্তেও আশ্রয়স্থল মনে করতে হবে তাকেই । একেই বলে তাকদীরের উপর সন্ত্রষ্ট থাকা। আল্লাহ তাআলা আমাদের কাজ্কিত রহমত দান করুন। আমীন। আল্লাহর ফয়সালার উপর সন্তরষ্ট থাকার সফলতার নিদর্শন এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন 43840 4985 4175 0১০৪19৫9035 -43 440410০2০০1 ৪8715 আল্লাহ যখন কোনো বান্দার জন্য কল্যাণ চান, তখন তাকে নিজ তাকদীরের উপর সন্ত্রষ্ট করে দেন এবং এরই মাঝে তার জন্যে বরকত দান করেন। পক্ষান্তরে যখন তিনি কোনো বান্দার জন্য মঙ্গল কামনা করেন না, তখন তাকে নিজ তাকদীরের উপর অসন্তুষ্ট করে দেন এবং এর মাঝে বরকত দান করেন না। এ হাদীস থেকে এ শিক্ষা পেলাম যে, তাকদীরের উপর সন্ত্রষ্ট থাকা আল্লাহর কল্যাণকামিতারই নিদর্শন । এভাবেই মানুষ কামিয়াব হয় এবং আল্লাহর বরকত লাভে ধন্য হয়। বরকতের মর্মার্থ ংখ্যাধিক্য গণনার পেছনে আমরা আজ ঘুরপাক খাচ্ছি । কেউ বলে, আমি এক হাজার টাকা উপার্জন করি। কেউ বলে, আমি দু'হাজার টাকা কামাই। অপরজনের দাবী হলো, মাস প্রতি দশ হাজার টাকা উপার্জন করা তো আমার জন্য সাধারণ ব্যাপার । কিন্তু কেউই এই চিন্তা করে না যে, সুখ-শান্তি, স্বস্তি ও নিরাপত্তার দৌলত তার কপালে জুটেছে কিনা । আসলে সুখ টাকায় কেনা যায় না। একজন উপার্জন করে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা। কিন্তু তার ঘরে সুখ নেই। বলুন, টাকার এ আধিক্যের তখন কী-ই বা মূল্য আছে? আরেকজন এক হাজার টাকা উপার্জন করে, তার ঘরে সুখও আছে। একেই বলে বরকত । বরকত কেনা যায় না; বরং চেষ্টার মাধ্যমে অর্জন করতে হবে । /./110101 135,001

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।