Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

... ইসলাহী খুতুবাত,....... ১৪১, আল্লাহওয়ালাদের অবস্থা সুখ-শান্তি ও স্বস্তিতে ভরা আল্লাহওয়ালাদের জীব্ঘন নিশ্চয় আপনারা দেখেছেন । দুঃখ-বেদনা ও দুঃশ্চিম্তার মত বিষয়গুলো ছিলো তাদের থেকে অনেক দূরে । কারণ, তারা একথা ভালো করেই আত্মস্থ করে নিয়েছিলেন যে, যা হওয়ার তা আল্লাহর পক্ষ থেকেই হয়। সুতরাং অহেতুক দুঃশ্চন্তা করে লাভ কী? আল্লাহর ওলীদের মত এরূপ সবরের জীবন অবলম্বন করুন, দেখবেন, জীবন সুখ-শান্তিতে উজ্জ্বল হয়ে ওঠবে । কুরআন মজীদে রয়েছে- র্ নর » পলি কন 2 2৯ 4 -০৮০০৯১৮৪ 7৯5 643৮21 ৮০ “সবরকারীদেরকে অগণিত প্রতিদান দেয়া হবে আল্লাহর পক্ষ থেকে ।' কেউ বেদনামুক্ত নয় প্রতিটি মুসিবতের সময় ভাবুন, পৃথিবীটা এমনই । এখানে প্রতিটি মানুষ দুশ্চিন্তা বা বেদনায় জর্জরিত । বিত্ত-বৈভবের মালিক, বিশাল ক্ষমতার অধিকারী, পদমর্যাদার মহান মানুষ, আল্পাহওয়ালা, মোটকথা কেউই দুঃখ-বেদনা থেকে মুক্ত নয়। এমনকি নবীরাও নন। কারণ, সুখ-দুঃখ, স্বস্তি-পেরেশানি, বিপদ ও নিরাপত্তা এ দুনিয়াতে হাত ধরাধরি করে চলে । নিরহুশে শান্তি ও স্বস্তি কারো ভাগ্যে নেই। এসব কথা সার্বজনীন ও চিরসত্য। এমনকি নাস্তিকরাও এসব কথা মানতে বাধ্য। সুতরাং যখন এটা চূড়ান্ত হয়ে গেলো যে, এ জগতে দুঃখ-কষ্ট আসবেই, তখন প্রশ্ন হলো, কোন ধরনের কষ্ট আসবে আর কোন ধরনের কষ্ট আসবে নাঃ এর একটা পথ হতে পারে যে, নিজেরটা নিজে ফয়সালা করে নেয়া- আমার উপর অমুক মুসিবতটি আসুক আর অমুকটি না আসুক। কিন্তু এ পথ অবলম্বন করা তো সম্ভব নয়। কারণ, এ ধরনের সিদ্ধান্ত নেয়ার শক্তি মানুষের নেই। কোন্‌ মুসিবতের পরিণাম ভালো আর কোন্‌ মুসিবতের পরিণাম ভালো নয়, তা যেহেতু মানুষ জানে না তাই কোনো মুসিবত কামনা করা আর কোনোটিকে কামনা না করার যোগ্যতাও মানুষের নেই। অতএব, সিদ্ধান্ত বা ফয়সালার ভার আল্লাহর কাছে সোপর্দ করে দেয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। কাজেই আল্লাহর কাছে সোপর্দ করে দিয়ে এই দু'আ করুন যে, হে আল্লাহ! আপনার ফয়সালামতে যদি দুঃখ-মুসিবত আসে, তাহলে তার উপর সবর করার তাওফীক আমাকে দান করুন। 51140101138 ,00এ

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।