Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর পক্ষ থেকে দুঃখ-কষ্টে আমার উদাহরণও অনুরূপ । এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর এক প্রকার রহমত ৷ তবে আমরা যেহেতু দুর্বল, তাই সহ্য করতে পারি না। এজন্যই আল্লাহর কাছে আমরা মুসিবত কামনা করি না বা করতে পারি না। কিন্তু যদি এসেই পড়ে, তাহলে এটাকে আল্লাহর ফুয়সালা হিসাবে মেনে নিতে হবে। আর এটাই হবে আমাদের জন্য সঙ্গত ও নিরাপদ পথ। দুঃখ-বেদনার প্রত্যাশা করো নাঃ কিন্ত আক্রান্ত হলে সবর করবে দুঃখ-মুসিবত ডেকে আনার বস্তু নয়। অবশ্য অনেক সুফিয়ায়ে কেরাম এটা কামনা করে নিয়েছেন। সেটা ভিন্ন কথা । মহান ব্যক্তিতৃদের জন্য সেটা মানায়, আমাদের জন্য নয়। এসব মহানদেরকে নিয়েই কবির কবিতা আবৃত্তি করতে হয়- ক +8070% ০০29০ 41/428 *তোমাকে ভালোবাসার অপরাধে আমি আজ ধিকৃত ও উপেক্ষিত। একটু দেখুন, এ দৃশ্য কতই না চমৎকার ।' এ জাতীয় কবিতা আমাদের জন্য নয়। কারণ, আমরা দুর্বল। শক্তি নেই, সামর্থ নেই, যোগ্যতাও নেই। সুতরাং দুঃখ-মুসিবত চেয়ে নেয়ার মত স্পর্ধাও নেই। বরং আমাদের কাজ হবে, দুঃখ-মুসিবত দূর হওয়ার জন্য দুআ করা। দু'আর ধরন হবে এরকম যে, হে আল্লাহ! দুঃখ-মুসিবত আপনার নেয়ামত। নিরাপত্তা ও শান্তিও আপনার নেয়ামত। আমরা দুর্বল, তাই আমাদের দুর্বলতার প্রতি লক্ষ্য করুন। প্রথম নেয়ামতটি গ্রহণ করার মত শক্তি আমাদের নেই। কাজেই এ নেয়ামতের পরিবর্তে নিরাপত্তা, শান্তি ও সুস্থতার নেয়ামত আমাদেরকে দান করুন। .প* মোটকথা, দুখ-মুসিবতের সময় দুআ করতে হবে । হা-পিত্যেস করা যাবে না। এটাই হলো তাকদীরের উপর বিশ্বাস। তাকদীরের উপর তো প্রতিটি মুমিনই বিশ্বাস রাখে । তবে নিজের জীবনরে এ বিশ্বাসের আলোকে সাজিয়ে তোলে খুব অল্পসংখ্যক মানুষ । দুআ করি, আল্লাহ যেন এর আলোকে জীবন গড়ার তাওফীক আমাদেরকে দান করেন। আমীন । 15114010113 8,00এ

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।