হিটিনারিরারাজা রাতারাতি. ইসলাহী খুতুবাত ... .. .. ১৩৯ দুঃখ-কষ্টও মূলত রহমত তাকদীরের উপর সন্তষ্ট থাকার সম্পদ আল্লাহ যাকে দান করেছেন, মানসিক অশান্তি তার কাছে আসে না। দুঃখ-বেদনা, চিন্তা ও কষ্ট তাকেও আঘাত করবে, কিন্তু তবুও সে থাকবে একপ্রকার শাস্তি ও স্বস্তির ভেতরে। যেহেতু সে এটা ভালো করেই জানে যে, দুঃখ-কষ্ট যা আসছে, তা আমার মালিক আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহর হেকমত মোতাবেকই আসছে। নিশ্চয় এরই মধ্যে তিনি আমার জন্য কল্যাণ রেখেছেন। কোনো কোনো বুযুর্গ তো এমনও বলেছেন যে- ৬৯:১৯ ৮৮১০১৯৩ (71/87/০৮5৮ *তোমার তরবারির আঘাতে ধ্বংস হওয়ার সৌভাগ্য আমাদের দুশমনদের না হোক। তোমার তরবারি পরীক্ষা চালানোর জন্য তো বন্ধুদের মাথাই পাতা আছে।' অর্থাৎ আপাতত দুঃখ-বেদনাও আল্লাহর রহমত । অতএব, এ রহমত দুশমনদের জন্য কেন হবে? এটাও আমাদের জন্যই হওয়া উচিত। একটি দৃষ্টান্ত হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী (রহ.) একটি দৃষ্টান্ত দিয়ে বলতেন, এক ব্যক্তি আপনার খুব প্রিয়, যথেষ্ট আন্তরিকতা আপনাদের মাঝে বয়েছে। ভিনদেশে থাকার কারণে এ প্রিয় বন্ধুটির সঙ্গে আপনার দীর্ঘদিন সাক্ষাত হয় না। একদিন হঠাৎ বন্ধুটি এলো। চুপিসারে পেছন দিক থেকে আপনাকে জোরে চেপে ধরলো, আপনার বুকের হাড় যেন ভেঙ্গে যাবে- এত জোরে আপনাকে জড়িয়ে ধরলা। এতে আপনি দারুন কষ্ট পাচ্ছেন। ফলে আপনি ছাড়া পাওয়ার জন্য চেচামেচি করছেন আর জিজ্ঞেস করছেন, তুমি কে? বললো, কষ্ট হলে বলো তোমাকে ছেড়ে দিই এবং অন্যকে চেপে ধরি। যদি আপনি সত্যিকারের বন্ধু হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই বলবেন, না বন্ধু! অন্যকে নয়. আমাকেই চেপে ধর। আবেগের আতিশয্যে হয়ত এই কবিতাটিও পাঠ করবেন- ৯ 1১৯-০৮১০০১৯৩ ৮/1/7-/৮০৮১১/ 51 140101138,00এ
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।