Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

সাধারণত মুমিনদের মনে ঈমানের প্রভাব জাগরুক থাকে না। আকীদার উপস্থিতি বাস্তবজীবনে খুব একটা দেখা যায় না। এ কারণেই আজ মুমিন হওয়া সন্ত্ব্ও অন্তরে স্বস্তি নেই বরং দুনিয়ার অস্থিরতায় মন্ত্র। এজন্য সুফিয়ায়ে কেরাম বলেন, যখন তোমরা তাকদীরকে বিশ্বাস করেছ, তখন তোমাদের উচিত একে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেয়া । কাজেই এর ধ্যান অন্তরে বদ্ধমূল কর। ঘটনা কিংবা দুর্ঘটনার মুহূর্তে এ আকীদার অনুশীলন কর । বেদনাদায়ক ঘটনা ঘটে গেলে ইইশ্লালিন্লাহি ওয়া ইন্ত্রা ইলাইহি রাজিউন" পড় এবং সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয় এ বলে আল্লাহর কাছে সোপর্গ কর যে, এটা আল্লাহর ফয়সালা । এভাবে এ আকীদাকে হৃদয়ে বসাতে পারলে তখন দুনিয়াতে আর কোনো পেরেশানি থাকবে না। “আল্লাহ তাআলা এ আকীদা আমাদের সকলের অন্তরে বদ্ধমূল করিয়ে দিন। আমীন- ছুম্মা আমীন ।” কেন এই পেরেশানী? দুঃখ-বেদনা এ জগতে আসবেই । এর কারণেই মানুষ অস্থির হয়। মানসিকভাবে অস্বস্তি বোধ করে । মূলত এটা তাকদীরের উপর ঈমানের দুর্বলতার কারণে হয়। যে ব্যক্তি মনে করে, আমার সাধ্যে যতটুকু করার ছিল, তা আমি করেছি, বাকীটুকু আমার শক্তি-সামর্থের বাইরে । এরপর আল্লাহ যা ফয়সালা করেন, সেটাই সঠিক- এমন ব্যক্তির কখনও পেরেশানি আসতে পারে না। দুঃখ-কষ্ট আসবে অবশ্যই: কিন্ত মানসিক অস্থিরতা আসবে না। সোনালী হরফে লিখে রাখার মতো বাক্য আব্বাজানের ইন্তেকালে আমি ভীষণভাবে ব্যথিত হয়েছি। এমন কষ্ট জীবনে আর পাইনি। এ বেদনা সইতে না পেরে আমি অস্থির হয়ে উঠছিলাম। কোনোভাবেই সাস্তৃনা পাচ্ছিলাম না। অতি বেদনায় কান্নাও আসছিলো না। অনেক সময় চোখের পানিতে কষ্ট লাঘব হয়। কিন্তু আমার বেলায় তাও হচ্ছিলো না। অবশেষে বিস্তারিত অবস্থা আমার শায়েখ ডা. আব্দুল হাই (রহ.) কে জানালাম । আমার চিঠি পেয়ে হযরত যে প্রতিউত্তর আমার কাছে পাঠিয়েছিলেন, “আলহামদুলিল্লাহ আজও তা অন্তরে গেঁথে আছে। একটিমাত্র বাক্য আমাকে অনেকটা স্বাভাবিক করে তুলেছে। বাকাটি ছিলো এই-দুঃখ তো লাগবেই । তবে অনিচ্ছাকৃত বিষয়ে এত বেশি অস্থির হওয়াটা সংশোধনযোগ্য ৷" অর্থা- দুঃখ পাওয়াটা স্বাভাবিক কারণ, মহান পিতার বিয়োগ- বেদনা এটি । তবে এটা তো অনিচ্ছাকৃত একটি ঘটনা । কারণ, ইচ্ছা করলেও তুমি ঠেকাতে পারতে না এ মৃত্যু। কাজেই অনিচ্ছাকৃত এ ঘটনায় এতটা পেরেশান হওয়া সংশোধনযোগ্য বিধায় এর সংশোধন হওয়া উচিত। 11401) /5.001

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।