টিন সলাত িরাতি......... বিষণ্ন হলো, চিন্তিত হলো, আতন্কে কাদতেও লাগলো । কিন্তু তবুও সে অপারেশনের সব ব্যথা সহ্য করে গেলো । অপারেশন শেষে ডাক্তারকে ধন্যবাদ জানাতে ভুল করলো না। উপরন্ত্র বিলও পরিশোধ করলো । কারণ, এ রোগী একথা জানে যে, ডাক্তার সাহেব যা করেছেন, সেটাই সঠিক। আমার কষ্ট হলেও ডাক্তার সাহেবের কাজটি ধন্যবাদযোগ্য । অনুরূপভাবে এ পার্থিব জগতে দুঃখ-বেদনা আল্লাহর পক্ষ থেকে আসে । এর মাধ্যমে আমাদেরকে পরীশীলিত করে তুলতে চান। কাজেই দুঃখ-কষ্টরের মধ্য দিয়েই যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকা যায়, সেটাই হবে আমাদের জন্য সঠিক। দুঃখ লাগবে, কান্না আসবে; কিন্তু দৃষ্টিভঙ্গি থাকতে হবে যে, আল্লাহ্ যা ফায়সালা করেছেন সেটাই সঠিক। এরূপ দৃষ্টিভঙ্গি থাকলে তাতে কোনো দোষ নেই। এরজন্য কোনো ধর-পাকড়াও হবে না। পরিকল্পনা ভত্তুল হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে হয় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রো.) বলেছেন, অনেক সময় ব্যবসায়ীরা বিভিন্ন পরিকল্পনা করে এবং চেষ্টায় লেগে থাকে যে, যদি আমার অমুক ব্যবসাটা হয়, তাহলে অনেক লাভবান হব। ৰা অনেকে বিভিন্ন পদমর্যাদার জন্য তদবীর করে এবং মনে করে পদটি পাওয়া গেলে কতই না ভালো হবে। তারপর ব্যবসায়ী ব্যবসার জন্য, পদপ্রার্থী পদের জন্য দুআ চালিয়ে যেতে থাকে সারাক্ষণ । অপরকে দিয়েও দুআ করাতে থাকে । অবশেষে ব্যবসা বা চাকুরি যখন সফলতার মুখ দেখে, ঠিক তখনি আল্লাহ তার ফেরেশতাদের ডেকে বলেন, আমার বান্দা নির্বোধ, ব্যবসা বা চাকুরির জন্য সে উঠে-পড়ে লেগেছে। এজন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আমি জানি, এ বান্দার প্রত্যাশা যদি আমি প্রণ করি, তাহলে তাকে জাহান্নামে ঠেলে দিতে হবে । কাজেই এর আশা-ভরসাটি শেষ করে দাও। অবশেষে এ বান্দার প্রত্যাশা আর পুরণ হয় না বরং অপূর্ণ থেকে যায়। তখন সে হয়ত অন্যকে অভিযুক্ত করে বসে। অথচ প্রকৃত সত্যটা তার জানা নেই। প্রকৃত সত্য হলো, সবকিছু ঘটিয়েছেন আল্লাহ তাআলা এবং তার কল্যাণের জন্যই ঘটিয়েছেন। কেননা, তার আশা যদি পূর্ণ হতো, তাহলে সে জাহান্নামের আযাবে নিক্ষিপ্ত হতো। আর এটাই হলো তাকদীর। তাকদীরের আকীদায় ঈমান এনেছি তাকদীরের উপর ঈমান প্রত্যেক মুমিনকেই আনতে হয়। অন্যথায় ঈমানদার হওয়া যায় না। আল্লাহ, রাসূল, কিতাব, ফেরেশতা ও আখিরাতের উপর ঈমান আনার পাশাপাশি তাকদীরের উপরও ঈমান আনা জরুরি | কিন্তু 51140101138 ,00এ
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।