Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

লিল ইসলাহী খুতুবাত, .. ১৩৫ তাকদীরের সঠিক ব্যাখ্যা চেষ্টা ও ব্যবস্থাপনা নিজের পক্ষ থেকে পরিপূর্ণভাবে পাওয়া যেতে হবে। তারপর সংশ্লিষ্ট বিষয়টি আল্লাহর উপর সোপর্দ করতে হবে । তাকদীরের সঠিক ব্যাখ্যা এটাই । তাকদীর মানে হাত গুটিয়ে বসে থাকার জন্য বাহানা ধরার নাম নয় কিংবা নিস্পৃহ হয়ে বসে থাকা নয়। বরং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উপায় অবলম্বনও করতে হবে। এটা তাকদীর-পরিপন্থী নয়। সব উপায় ও ব্যবস্থা গ্রহণের পরেও যদি তোমার পরিকল্পনা মত কাজ না হয়, তাহলে তা মেনে নেয়া মানেই তাকদীরের উপর সন্তুষ্ট থাকা । মনমত কাজ না হলে পেরেশান হওয়া এবং এটা বলা যে, এ ফয়সালা তো গলদ হয়ে গিয়েছে- এবূপ করা মানে তাকদীরের উপর অসন্তোষ প্রকাশ করা । এতে টেনশন বাড়ে বৈ কমে না। কেননা, অবশেষে তোমাকে তো আল্লাহর ফয়সালা মানতেই হবে। সন্ত্রষ্টচিত্তে মেনে নেয়াই ভালো । চিন্তা ও পেরেশানি প্রকাশ করা তাকদীরের খেলাফ নয় দুঃখজনক কোনো ঘটনা ঘটে গেলে এর জন্য কান্নাকাটি করা ধৈর্য পরিপন্থী নয় বা এতে কোনো গুনাহও হয় না। এখন প্রশ্র জাগতে পারে, একদিকে আপনি বলছেন, দুঃখ-কষ্টে অস্থির হওয়া এবং এর প্রকাশ করা জায়েয, এজন্য কান্নাকাটি করাও জায়েয, অপরদিকে বলছেন, আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকা উচিত । বিপরীতমুখী দুটো বিষয় একসঙ্গে হয় কীভাবে? ভালো করে বুঝে নিন, দুঃখ কষ্টে অস্থির হওয়া আর আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট এক বিষয় নয়। কারণ, আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তরষ্ট থাকা দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহর ফয়সালা অবশ্যই হেকমতপূর্ণ ও রহস্য-সমৃদ্ধ, যা আমরা জানি না। আর আমরা জানি না বিধায় চিন্তা হচ্ছে, কষ্ট হচ্ছে এবং এর জন্য কান্নাও আসছে। সঙ্গে সঙ্গে আমরা এও জানি যে, আল্লাহর ফয়সালাই একমাত্র সঠিক ফায়সালা । সুতরাং তাকদীরের উপর সন্তরষ্ট থাকা হলো চিন্তার দিক থেকে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা । অর্থাৎ কান্না বর যে, আল্লাহ যা ফয়সালা করেছেন, সেটাই | একটি চমৎকার দৃষ্টান্ত এর দৃষ্টান্ত অপারেশন প্রয়োজন এমন একজন রোগীর মত। রোগী ডাক্তারের নিকট গিয়ে বললো, ডাক্তার সাহেব! আমার চিকিৎসা করুন, প্রয়োজনে অপারেশন করুন। অবশেষে অপারেশন যখন শুরু হলো, তখন সে 11001 13/5.0014

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।