Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

১ অপরদিকে ঘটনা ঘটার পর যদি বলা হয়, আহা, যদি এভাবে না করে ওইভাবে করতাম, তাহলে তো রক্ষা পেতাম-_ এরূপ চিন্তা-চেতনাই মূলত তাকদীর বিরোধী । মোটকথা, তাকদীরের বাহানা দেখিয়ে চেষ্টা ত্যাগ করা যাবে না এবং চেষ্টার পরেও বিপরীত কিছু ঘটে গেলে তাকদীরের উপরই সন্তষ্ট থাকতে হবে। এটাই হলো মধ্যমপস্থা। আর এ শিক্ষাই রাসূলুল্সাহ (সা.) আমাদেরকে দিয়েছেন। হযুরত উমর (রা.) এর একটি ঘটনা হযরত উমর (রা.) একবার সিরিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে সংবাদ পেলেন, সিরিয়ায় মারাত্মক মহামারি দেখা দিয়েছে। এ মরণব্যাধি মহামারিতে হাজার হাজার সাহাবা শহীদ হয়ে যান। জর্দানে এসব সাহাবার কবর আজও রয়েছে। হযরত উবাইদা ইবনুল জাররাহ (রা.) এর কবরও সেখানে রয়েছে। যাহোক, হযরত উমর (ো.) সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন, সিরিয়ায় যাবেন, নাকি মদীনায় ফিরে যাবেন। তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রো.) একটি হাদীস শোনালেন । রাসূলুল্াহ (সা.) বলেছেন, মহামারিতে আক্রাস্ত এলাকার মানুষ যেন এলাকা ছেড়ে না যায় এবং বহিরাগত মানুষ যেন আক্রান্ত এলাকায় প্রবেশ না করে । হাদীসটি শুনে হযরত উমর (রা.) বললেন, এ হাদীসে তো মহামারি এলাকায় না যাওয়ার ব্যাপারে স্পষ্ট নির্দেশ এসেছে । সুতরাং আমি সেখানে যাবো না। উমর (রা.)-এর সফর মুলতবির খবর শুনে এক সাহাবী- সম্ভবত হযরত উবাইদাহ ইবনুর জাররাহ (রা.) উমর (রা.)-কে বললেন_5111 3৫ 52৫] আপনি কি আল্লাহর তাকদীর থেকে পালিয়ে যাচ্ছেন? আপনার মৃত্যু যদি এ মহামারিতে হয়, তাহলে মৃত্যু আসবেই, আর যদি এর মাধ্যমে আপনীর মৃত্যু তাকদীরে না থাকে, তাহলে তো যাওয়া-না যাওয়া সয়ান।" হযরত উমর রো.) উত্তর দিলেন, 41119811411 38 4258515 হ্যা, আমরা আল্লাহর তাকদীর থেকে তার আরেক ভাকদীরের দিকেই পালাচ্ছি। অর্থাৎ ঘটনা ঘটার আগ পর্যন্ত সতর্কতামূলক তদবীর করার জন্য আমাদের প্রতি নির্দেশ রয়েছে। সতর্কতামূলক তদবীর গ্রহণ করা তাকদীরের পরিপন্থী নয়, বরং এটাও তাকদীর আকীদারই অংশ। কেননা, রাসূল (সা.) বলেছেন, সতর্কতামূলক উপায় অবলম্বন কর, তাই আমি এ নির্দেশের উপর আমল করার উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। এ মহামারিতে আমার মৃত্যু এলে কিছুই করার নেই। তবে সতর্কতা অবলম্বন করতে তো কোনো বাধা নেই। //0/./51-10191138.001

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।