Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

৮০৮৪০০০০০৬০ ইলাহী নুভিরাতি...........-.-১ ১৩8 আল্লাহ তাআলা যখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেন যে, এ কাজ এভাবে আজ্রাম দিতে হবে, আর আলুাহ তাআলা এটা পছন্দ করেন যে, আমার বান্দা যেন এ সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকে এবং একে নির্িধায় মেনে নেয়।" বান্দা যেন এমনটি না বলে যে, এভাবে হলে ভালো হতো। মনে করুন, এমন কোনো ঘটনা ঘটেছে, যা স্বাভাবিকের বিপরীত । যেমন- কোনো বিপদের ঘটনা, তখন ঘটে যাওয়া ঘটনার উপর এমন বলা যাবে না যে, যদি এভাবে করতাম, তবে ঘটনাটি ঘটতো না। এ জাতীয় কথা বলা একজন মুমিনের জন্য সাজে না। আল্লাহর ফয়সালা মেনে নেয়ার মাঝেই রয়েছে শাস্তি আসলে যদি একটু ভেবে দেখা হয়, তাহলে এটা স্পষ্ট হয়ে ওঠে যে, যে কোনো মানুষের জন্য তাকদীরকে মেনে নেয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ, আপনার কাছে অস্বস্তিকর মনে হলেও যা ঘটার তা ঘটবেই। সুতরাং অযথা হা-পিত্যেস করলে দুশ্চিন্তা বাড়বে বৈ কমবে না। এজন্যই বলি, তাকদীরের ফয়সালা যেনে নেয়ার মাঝেই রয়েছে স্বস্তি। বিশ্বাসী বান্দার জন্য এটি এক প্রকার শাস্তির ওসিলা। তদবীরের মাধ্যমে তাকদীর পাল্টায় না এক বিস্ময়কর আকীদার নাম তাকদীর ৷ এটা আল্লাহর পক্ষ থেকে প্রতিজন বিশ্বাসী-বান্দার এক অনন্য উপহার । একে সঠিকভাবে না বোঝার কারণে কত মানুষ কতভাবে বিভ্রান্ত হয়। প্রথম কথা হলো, ঘটনা ঘটার পূর্বে তাকদীরের আকীদা যেন আপনাকে বিভ্রান্ত না করতে পারে। যেষন- তাকদীরের বাহানা ধরে হাতের উপর হাত গুটিয়ে বসে থাকা, কোনো কাজ-কর্ম না করা বরং তাকদীরে যা আছে তা হবে কাজ-কর্ম না করার সিদ্ধান্ত নিয়ে নেয়া এসব রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রাসূলুল্লাহ সো.)-এর সুন্নাতের বিপরীত পথে চলার নাম তাকদীর নয়। বরং নির্দেশ হলো, অর্জন ও উপার্জনের জন্য বৈধ পথে যতটুকু চেষ্টা করা দরকার ততটুকু করবে। চেষ্টায় কখনও ক্রটি করবে না। তদবীর তথা প্রচেষ্টার পর সিদ্ধান্ত আল্লাহর উপর ছেড়ে দাও দ্বিতীয় কথা হলো, তাকদীরের উপর আকীদা রাখা- এ আমলটির শুরু কোথেকে হয়ঃ মুলত আমলটির “শুরু' হচ্ছে কিছু ঘটনা ঘটে যাওয়ার পর। যেমন, কোনো ঘটনা ঘটে গেলে একজন মুমিনের চিন্তা হতে হবে এরকম যে, আমার চেষ্টা তো আমি করেছি, কিন্তু চেষ্টার বিপরীতে ঘটনা ঘটে গেলো, 51 140101138,00এ

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।