৯০ ল পি পিপি কপ বাপ্পা হক ক০৮৩১৬৯৮১ তপতি াকিপপি নিশ্চিত। এর দ্বারা মনে স্বস্তি ও শান্তি অনুভূত হবে এবং দুঃখের ধাক্কায় একেবারে ভেঙে পড়া থেকে নিরাপদে থাকবে । মুসলমান বনাম কাফের কাফের আল্লাহকে মানে না, তাকদীরে বিশ্বাস করে না। তার আত্ত্ীয় অসুখে পড়েছে, চিকিৎসাবস্থায় যারা গিয়েছে, তখন তার সান্তনা পাওয়ার কোনো পথ নেই। কারণ, তার ধারণামতে তো ডাক্তারের অবহেলায় আত্মীয়টি মারা গিয়েছে। যদি ডাক্তার অবহেলা না করতো, তাহলে রোগী মারা যেতো না। অপন্তদিকে একজন মুসলমান আল্লাহকে বিশ্বাস করে । তাকদীরকেও বিশ্বাস করে। তার আত্ীয় অসুস্থ হলে, অতঃপর চিকিৎসার পরেও মারা গেলে, তাহলেও তার সান্তনা পাওয়ার পথ আছে। সে মনে করে, যদিও এ মৃত্যুর বাহ্যিক কারণ ডাক্তারের উদাসীনতা, কিন্তু এর প্রকৃত কারণ তো হলো- তাকদীর। অর্থাৎ যা কিছু হয়েছে আল্লাহ্র ইচ্ছায় হয়েছে। যদি ডাক্তার সঠিক চিকিৎসাও করতেন, আর রোগীর ভাগ্যে যদি মৃত্যুই থাকতো, তাহলেও কেউ ঠেকাতে পারতো না। তাকদীর সত্য । সুতরাং এর মৃত্যুও সত্য । এখানে মাখলুকের কোনো দখল নেই! প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলতেন, আমি যদি জ্বলন্ত অগ্রিক্ষুলিঙ্গ মুখে নিয়ে চলতে থাকি- এ কাজটা আমার কাছে অধিক শ্রেয় মনে হয় ওই কথা থেকে, যা অনেকে আফসোস করে বলে যে, আহ্ যদি এ ঘটনা না ঘটতো! অথবা যা ঘটেনি, তার ব্যাপারে বলে, আফসোস, যদি এমন ঘটতো। আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও উদ্দেশ্য হলো, আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত দিবেন এবং আল্লাহ তাজালার সিদ্ধান্ত মতে কোনো ঘটনা ঘটে যায়, তারপর এ সম্পর্কে এমন মন্তব্য করা যে, এমন না হলে ভালো হতো অথবা এভাবে বলা যে, যদি এমন হতো। এ জাতীয় মন্তব্য করা আল্লাহর তাকদীরের সঙ্গে সংঘাতপূর্ণ। একজন মুমিনের উচিত আল্লাহর তাকদীরের উপর সন্তষ্টি থাকা । অপর হাদীসে হযরত আবুদ্দারদা (রা.) কর্তৃক বর্ণিত হয়েছে যে_ -94০8১ ৩০০৫ 920 মো ৯০৪. 51 140101138,00এ
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।