শীত ০ শশা শিপ পিপিপি মানুষের মধ্য বেশি বিপদের সম্মুখীন হয়েছেন আমিয়াযে কেরাম। তারপর যারা আম্ছিয়ায়ে কেরামের ঘত অধিক নিকটবর্তী, তাদের দুঃখ-কষ্টও তত বেশি। সুখের ঠিকানা জান্নাত । সেখানে দুঃখ নেই, কষ্ট নেই, বেদনা নেই। দুনিয়া সুখের ঠিকানা নয়। তাই পেরেশানির আগমন এখানে হবেই। কিন্ত পেরেশানিতে পড়েই যদি তুমি অভিযোগ করে বস যে, এত পেরেশীনি কেন? যদি এটা করতাম, তাহলে এত পেরেশানী পোহাতে হতো না । অমুক কারণে এ মুসিবত এসেছে। অভিযোগ সম্বলিত এ জাতীয় চিন্তা- চেতনা দুঃখ-কষ্ট কমাবে না, পেরেশানিকে দূর করবে না, বরং বাড়াবে । এর পরকালীন ফলও হয় খুবই ভয়াবহ। এমনকি অনেক সময় ঈমানহারা হওয়ারও সম্ভাবনা থাকে। অন্তর্নিহিত রহস্য বোঝার যোগ্যতা কোথায়? এই জন্যই রাসূলুল্লাহ সো.) বলেছেন, বালা-মুসিবতে পড়লে এই চিন্তা করবে যে, যা এসেছে তা আল্লাহর ইচ্ছায় এসেছে। কেন এসেছে_ এ রহস্য উদঘাটনের যোগ্যতা আমার কোথায়? সুতরাং বিপদে পড়ে দুঃখ-কষ্টের মুখোমুখি হয়ে কিংবা বেদনা পেলে কান্না এলে কীদা উচিত। এতে কোনো অসুবিধা নেই। আল্লাহর দরবারে চোখের পানি পড়াটাই আল্লাহ কামনা করেন। অনেকে মনে করে কীদা উচিত নয়। এ ধারণা ভুল । কারণ, কষ্টের সময় কাদা অন্যায় নয়। তবে শর্ত হলো, আল্লাহর উপর কোনো অভিযোগ করা যাবে না। ক্ষুধার তীব্রতায় বুযুর্গের কানা এক বুযুর্গ সম্পর্কে বলা হয়েছে, এক ব্যক্তি তার কাছে এসে দেখেন, তিনি কাদছেন। লোকটি জিজ্ঞেস করলো. হযরত কীদছেন কেন? বুযুর্গ উত্তর দিলেন, ক্ষুধা পেয়েছে, তাই কাদছি। লোকটি বললো, আপনি কী শিশু যে, ক্ষুধা পেলে কাদতে হবে? উত্তরে বুযুর্গ বললেন, তুমি এর কী বুঝবেঃ আসলে আল্লাহ তাআলা আমার কান্না দেখতে চান, তাই তিনি আমাকে ক্ষুধা দিয়েছেন। এইজন্যই আমি কাদছি। আল্লাহর প্রতি অভিযোগ না করার শর্তে কান্নাকাটি করার অনুমতি রয়েছে। সুফিয়ায়ে কেরামের পরিভাষায় এর নাম তাফবীষ । অর্থাৎ সংশিষ্ট বিষয় আল্লাহর কাছে সোপর্দ করে দেয়া এবং এটা বলা যে, হে আল্লাহ! বাহ্যিকভাবে যদিও আযার কষ্ট হচ্ছে, কিন্তু আপনার সিদ্ধান্তই যথার্থ । সবকিছু আল্লাহ থেকে হয়, এমন কি একটি শুকনো পাতাও আল্লাহর হুকুমে ঝরে- এরূপ বিশ্বাস অন্তরের মাঝে ভালোভাবে বসাতে পারলে তার সফলতা 11001 13/5.0014
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।