Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফে এসেছে, এক সাহাবী রাসূলুল্লাহ (সা.)-এর দরবারে এসে আরয করলেন, হে আল্লাহর রাসূল! আমাদের অনেক সাথী বিভ্ত-বৈভবের মালিক, তাদের ব্যাপারে আমাদের মনে ঈর্ধা জাগে । কেননা, শারীরিক ইবাদতগুলো তো তারা আমাদের মতোই করে। কিন্ত সম্পদের সঙ্গে সম্পৃক্ত ইবাদতের ক্ষেত্রে তো তারা আমাদের থেকে বেড়ে যাচেছে। যেমন- সদকা-খয়রাতের দিকে তারা আরো এগিয়ে যাচ্ছে। ফলে যেমনিভাবে তাদের গুনাহগুলো মাফ হচ্ছে, অনুরূপভাবে তাদের মর্যাদাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সুতরাং তারা আমাদের থেকে আগে চলে যাচ্ছে। আখেরারেত সুউচ্চ মাকামে তারা ধীরে ধীরে পৌছে যাচ্ছে। আর আমরা? আমরা তো গরিব । দান-সদকা করতে পারি না বিধায় তাদের চেয়ে উন্নতিও করতে পারি না। দেখুন, আমাদের চিন্তা এবং সাহাবায়ে কেরামের চিন্তার মাঝে কত ব্যবধান। আমাদের অবস্থা হলো, কোনো ধনী লোকের কথা ভাবলে তার দান-সদকা সম্পর্কে ভাবি না। তার মানবসেবার প্রতি আমাদের কৌতুহল জাগে না। বরং ঈর্ষা হয় তার সম্পদের প্রতি, সুখ-বিলাসিতার প্রতি । আফসোসঝরা কণ্ঠে বলি, আহ! আমারও যদি এমন হতো, তাহলে উদ্যাম ফুর্তি ও ভোগ-বিলাস আমার জীবনেও থাকতো! যাহোক, উক্ত সাহাবীর প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ (সা.) বললেন, আমি তোমাদেরকে একটি আমলের কথা বলবো । এটি করতে পারলে দান-সদকাকারীদের চেয়ে আরো অধিক সাওয়াবের অধিকারী হবে। তখন তোমাদের উপরে কেউ যেতে পারবে না। আমলটি হলো, প্রতি নামাযের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ আল্লাহু আকবার পড়বে। নেক কাজের প্রতি আগ্রহ এক মহান নেয়ামত এখানে প্রশ্ন হতে পারে, যদি বিত্তশালী ব্যক্তিরাও আমলটি শুরু করে, তবে উক্ত সাহাবীর প্রশ্ন তো আপন অবস্থাতেই থেকে গেলো । কেননা, সম্পদশালীরা তখন দান-সদকার মাধ্যমে আরো সুউচ্চ মাকাম অর্জন করতে সক্ষম হবে। এর উত্তর হলো, মূলত ওই সাহাবীকে রাসূলুল্লাহ (সা.) একথা বুঝাতে চেয়েছেন যে, দান-সদকা করার জন্য তোমার অন্তরে স্পৃহা সৃষ্টি হয়েছে এবং এর জন্য তোমার আফসোসও প্রকাশ পেয়েছে- এর কারণেই তুমি দান-সদকা করার সাওয়াব পেয়ে গিয়েছো- সুতরাং তুমি আর ওই দান-সদকাকারী বিস্তশালীর সমান হয়ে গিয়েছো। এবার যদি অতিরিক্ত এ আমলটি তুমি কর, 51140101138 ,00এ

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।