Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রেহ.) এর ইন্তেকালের পর এক লোক তাকে স্বপ্রে জিজ্ঞেস করলো, হযরত, কেমন আছেন? তিনি উত্তরে বললেন, আল্লাহ আমার সঙ্গে অত্যন্ত কোমল আচরণ করেছেন, আমাকে মাফ করে দিয়েছেন এবং আশাতীত সম্মান দান করেছেন। তবে আমার বাড়ির পাশে যে কর্মকার থাকতো, আল্লাহ্‌ তাকে যে মাকাম দান করেছেন, তা আমার ভাগ্যে জুটেনি। ্বপ্রদ্রষ্টা ঘুম থেকে ওঠে কৌতুহল বোধ করলো যে, কে সেই কর্মকার, কী আমল ছিলো তার, যার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক (রহ.) এর মতো বুমুর্গেরও উপরে চলে গেলেন? এটা জানতে হবে। তাই সে আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকায় এলো এবং ওই কর্মকার সম্পর্কে বিভিন্নজনের কাছে খোজখবর নিলো। অবশেষে লোকটি কর্মকারের বাড়িতে গিয়ে উঠলো এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, আপনার স্বামী কী আমল করতো? কর্মকারের স্ত্রী জানালো, আমার স্বামীকে বিশেষ কোনো আমল করতে দেখিনি । তিনি সারাদিন লোহা পেটাতেন। তবে হ্যা, তার মধ্যে দুটো জিনিস দেখেছি- ১. লোহা পেটানো অবস্থায় যখন আযানের আওয়াজ শুনতেন, সঙ্গে সঙ্গে উঠে যেতেন এবং নামাযের প্রস্ততি নিতেন। এমনকি অনেক সময় দেখেছি, লোহা পেটানোর জন্য হাতুড়ি উঠিয়েছেন, আর তখনই আযান শোনা গেছে, তিনি হাতুড়ি নীচের দিকে আর নামাননি, বরং হাতুড়ি পেছনের দিকে ছেড়ে দিয়েছেন এবং নামাযের প্রস্তুতি নেয়ার জন্য উঠে গেছেন। ২. আমাদের পাশের বাড়িতে এক বুযুর্গ থাকতেন । তার নাম ছিলো আব্দুল্লাহ ইবনে মুবারক (েহ.)। তিনি বাড়ির ছাদে উঠে রাতভর ইবাদতে কাটিয়ে দিতেন। ওই বৃযুর্গকে দেখে আমার স্বামী প্রায়ই আফসোসঝরা কণ্ঠে বলতেন, আহা! আমি যদি এ বুযুর্গের যতো ইবাদত করতে পারতাম । আল্লাহ যদি আমাকে ইবাদতের জন্য অবসর করে দিতেন! কর্মকারের স্ত্রীর উত্তর শুনে স্বপ্রদ্রষ্টা বলে উঠলো, হ্যা, এ আফসোসই তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বুযুর্গের চেয়েও উপরে নিয়ে গিয়েছে । আব্বাজান মুফতি শফী (েহ.) বলতেন, একেই বলে বিরল আফসোস । সুতরাং কাউকে নেক কাজ করতে দেখলে তুমিও তা করার জন্য আগ্রহ দেখাবে । 51140101138 ,00এ

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।