উপর আমল করার উপযুক্ত পরিবেশ এখনই । এই ভেবে তিনি নিজ স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নামলেন এবং এ সুন্নাতটির উপরও আমল করলেন। বন্তত একেই বলে সুন্নাতের অনুসরণ । নেক আমল ও সুন্নাতের প্রতি স্পৃহা তো একেই বলে । এমনই ছিলেন আমাদের বুযুর্গানে দ্বীন । হিম্মতও আল্লাহর কাছে চাইতে হবে মাঝে মাঝে নেক কাজের প্রতি আগ্রহ জাগে । মন চায়, অমুকের মত ইবাদত যেন আমিও করতে পারি। কিন্তু সঙ্গে এটাও মনে হয় যে, এসব ইবাদত আমার মত অলস লোকের দ্বারা হবে না। এটা তো মহানদের কাজ। টি চিত 77 পরবর্তী অংশে এরই চিকিৎসা রয়েছে যে, ১০ এ 411, ৩৫15 'ত জি 2 হবে না- এ জাতীয় ধারণা মন থেকে মুছে ফেলতে হবে । বরং তখন আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। বলবে, হে আল্লাহ! এ নেক কাজটি করার হিম্মত যদিও আমার নেই, তবে আপনার কুদরত তো আছে যে, আমাকে এটি করার তাওফীক দিবেন । সুতরাং দয়া করে আমাকে সেই তাওফীক দান করুন। যেমন- বুযুর্গগণ তাহাজ্জুদ পড়েছেন, ভোর রাতে উঠেছেন, ইবাদত করেছেন। এর মাধ্যমে নিজের জীবনকে সফল করে তুলেছেন_ এ জাতীয় কথা শুনলে আপনার মনেও হয়ত তাহাজ্জুদের প্রতি স্পৃহা জাগে । কিন্ত সঙ্গে সঙ্গে এটাও মনে হয় যে, এসব আমল বুযুর্গণণের দ্বারা সম্ভব । আমার মত দুর্বলদের দ্বারা কী সম্ভব! এ দ্বিতীয় ধারণাটি ভুল, বরং আপনাকে বলতে হবে যে, এটা আমার দ্বারাও সম্ভব । আর এজন্য দুআ করতে হবে। তাওফীক কামনা করতে হবে। আমলের তাওফীক অথবা সাওয়াব আমলের তাওফীক কামনা করে দুআ করলে দু'টির একটি তো অবশ্যই পাবেন। হয়ত কাজ্ছিত আমলটি করার তাওফীক হবে। কিংবা সেই আমলের সাওয়াব পাওয়া যাবে । কারণ, হাদীস শরীফে এসেছে, যে ব্যক্তি আন্তরিকতার সাথে শাহাদাত কামনা করে এবং বলে, হে আল্লাহ, আমাকে শাহাদাত নসিব করুন, তাহলে আল্লাহ তাঁকে শাহাদাতের সাওয়াব দান করেন, যদিও ঘরে বিছানায় শায়িত অবস্থায় তার ইন্তেকাল হয়। 51140101138 ,00এ
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।