Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

চিরিক তি 28 যেন তাদের হৃদয়ে সবসময় আখেরাতের কাজের প্রতি লোভ ও স্পৃহা জাগরুক থাকে । তাদের একান্ত কামনা ছিলো একটাই- আল্লাহ ও তার রাসূল (সা.)-কে রাজি-খুশি করা এবং আখেরাতের জীবনকে সমৃদ্ধ করা। হযরত উমর (রা.) এর ছেলের নাম ছিলো আবদুল্লাহ (রা.)। তিনিও সাহাবী ছিলেন। একবারের ঘটনা । হযরত আবু হুরায়রা (রা.) আব্দুল্লাহ ইবনে উমর (রা.)-এর সামনে একটি হাদীস পড়লেন যে. রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের জানাযায় শরিক হবে, সে এক কিরাত সাওয়াবের অধিকারী হবে। যে ব্যক্তি জানাযার নামাযের পর জানাযার পেছনে পেছনে যাবে, সে দুই কিরাত সাওয়াব লাভ করবে । আর যে দাফনেও অংশগ্রহণ করবে, সে তিন কিরাত সাওয়াব পাবে। অন্য এক হাদীসে এসেছে, এক কিরাত উহুদ-পাহাড়ের চেয়েও পরিমাণে বেশি । হযরত আবু হুরায়রা (রা.) এর মুখে হাদীসটি যখন আব্দুল্লাহ ইবনে উমর (রা.) শুনলেন, তিনি আফসোস করে উঠলেন যে, হায়! ইতোপূর্বে আমি হাদীসটি শুনিনি! আমার তো অনেক কিরাত সাওয়াব ছুটে গেছে। অর্থাৎ আমার জানা ছিলো না, জানাযার নামাযে শরিক হলে, জানাযার পেছনে পেছনে গেলে এবং দাফনে অংশগ্রহণ করলে এত বেশি সাওয়াব পাওয়া যায়। আমার জানা না থাকার কারণে বহু কিরাত সাওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে গিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রো.) ছিলেন একজন সাহাবী । তাই তার জীবনের একমাত্র কর্মসূচি ছিলো সুন্নাতের উপর আমল করা এবং রাসূলুল্লাহ (সা.)-এর নির্দেশ মোতাবেক চলা । তার আমলনামায় ছিলো নেক আমলের প্রাচুর্য । তবুও তিনি একটি আমলের খোঁজ পেয়ে আফসোসে বিমর্ষ হয়ে পড়লেন যে, হায়! আমি কেন এ পর্যস্ত আমলটি করিনি, কেন এর যথাযথ মূল্যায়ন করিনি । এমনই ছিলেন রাসূলুল্লাহ (সা.)-এর সকল সাহাবা । যাদের কাজই ছিলো নবীজী (সা.)-এর সুন্নাতের উপর আমল করা। যাদের অনুসন্ধিৎসু দৃষ্টি ফিরে বেড়াতো নেক আমলের সন্ধানে । নেকের প্রবৃদ্ধি ও আল্লাহ তাআলাকে রাজি-খুশি করা ছিলো তাদের সার্বক্ষণিক ভাবনা । এ স্পৃহা সৃষ্টি করুন আমরা বিভিন্ন ওয়াজ-মাহফিলে বিভিন্ন আমলের ফযীলতের কথা শুনে থাকি। মূলত এসব বয়ানের দ্বারা উদ্দেশ্য হলো, আমাদের অন্তরে নেক কাজের প্রতি লোভ ও স্পৃহা সৃষ্টি করা। ফযীলতসমৃদ্ধ আমল, নফল আমলসমূহ ও মুস্তাহাবগুলো যদিও ফরয-ওয়াজিব নয়, তবুও একজন মুসলমানের অন্তরে //0/./51-10131138.001

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।