১২০ ই ছাতা যাভি ১০ দ্বিতীয় শ্রেণী হলো, যারা নিজেরা আমার শিক্ষামালা গ্রহণ করেছে এবং, অন্যদেরও এর দ্বারা উপকৃত করেছে। নিজেরা শিখেছে এবং অপরকেও শিখিয়েছে । দরস-তাদরীস, ওয়ায-নসীহত: দীওয়াত ও তাবলীগের মাধ্যমে অন্যদের কাছে পৌছে দিয়েছে। তৃতীয় শ্রেণী হলো, যারা আমার শিক্ষামালার দিকে মাথা তুলেও তাকালো না বরং এক কান দিয়ে ঢুকিয়েছে অপর কান দিয়ে বের করে দিয়েছে । আমাকে যে হিদায়াতসহ প্রেরণ করা হয়েছে, তারা তা গ্রহণ করলো না এবং অন্যকেও এর দ্বারা উপকৃত করলো না। ক্ত হাদীসের মাধ্যমে এ দিকে ইঙ্গিত করা হয়েছে যে, রাসূলুল্লাহ (সা.) এর শিক্ষামালা থেকে নিজে উপকৃত হতে এবং এর দ্বারা অপরকেও উপকৃত করতে হবে। অথবা কমপক্ষে নিজে উপকৃত হতে হবে। এছাড়া তৃতীয় কোনো পথ নেই। তৃতীয় পর্টি হলো, ধ্বংসের পথ, পতনের পথ । এ কথাটিই অপর এক হাদীসে বর্ণনা করা হয়েছে এভাবে- 125 ৫ মুড নএ2% 816 ১৪ '্বীনের আলেম হও যে, নিজেও অ'মল করবে, অপরকেও দাওয়াত দিবে অথবা দ্বীনের ইলম শিক্ষা কর। এছাড়া তৃতীয়টা গ্রহণ করো না, তাহলে ধ্বংস হয়ে যাবে। অপরকেও দ্বীনের দাওয়াত দিবে রাসূলুল্লাহ (সা.) এর শিক্ষামালাও সুন্নাতসমুহের ব্যাপারে মুসলমানদের মূল দায়িত্ব হলো, নিজেও আমল করবে এবং অপরের কাছেও তা পৌছাবে। অপরের কাছে না পৌছিয়ে শুধু নিজে আমল করলে দ্বীন অসম্পূর্ণ থেকে যাবে বরং নিজের আমলকৃত বিষয়গুলোর ওপরও ঝড় আসার আশঙ্কা রয়েছে। অশোভনীয় পরিবেশের জোরালো ধাক্কায় নিজের পা ফসকে যাওয়ার সম্ভাবনাও তখন তীব্র হয়ে দেখা দিবে । যেমন কোনো ব্যক্তি ধর্ম-কর্ম নিজে খুব পালন করে । নিজে গুনাহ থেকে বেচে থাকে। কিন্তু তার ঘরের লোকেরা ধর্ম-কর্মের ধার ধারে না। এর অশুভ ফল এটা হয় যে, একসময় নিজেও বিচ্যুত হয়ে যায় এবং দ্বীনের ওপর অটল থাকা তার জন্য কষ্টকর হয়ে দীড়ায়। কাজেই নিজে যেমনিভাবে দ্বীনের ওপর চলা জরুরি, অনুরূপভাবে ঘরওয়ালাদের ওপরও মেহনত করা কর্তব্য । তাদেরকেও ভালোবাসা, ম্নেহ ও দরদ দিয়ে বোঝাতে হবে এবং দ্বীনের পথে আনার অব্যাহত চেষ্টা চালিয়ে যেতে হবে। পাশাপাশি বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও অন্যান্য ঘণিষ্ঠজনকে নিয়েও ভাবতে হবে। রাসূলুল্লাহ সো.) বলেছেন-_ 51140101138 ,00এ
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।