উন্নতি লাভ করতে পারে। কিন্ত মুসলিম জাতি এর মাধ্যমে কিছুতেই উন্নতি লাভ করতে পারে না। যারা লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ পাঠ করেছে, এ কালিমার দাবি মেনে নিয়েছে, তারা আপাদমস্তক পাশ্চাত্য সাজলেও উন্নতির লাগাম খুঁজে পাবে না। তবে হ্যা, তথাকথিত সেই উন্ুতি (?) পাওয়ার সুযোগ মুসলমাননেরও আছে। শর্ত হলো, তাকে মুসলিম দাবি পরিত্যাগ করতে হবে । ইসলামের নাম তার শরীর থেকে ঝেড়ে ফেলতে হবে । স্পষ্ট ভাষায় বলে দিতে হবে, আমি মুসলমান নই। তারপর পাশ্চাত্য সাজে সাজতে হবে । তাহলে আল্লাহ্ তা'আলা তাকেও সেই তথাকথিত জাগতিক উন্নতি হয়ত দিবেন। তবে প্রকৃত ফ্ুদলমানের পথ এটা নয়। দুনিয়াতে মুসলমানদের নিখাদ উন্নতির যদি কোনো পথ থাকে, সেটি রাসূল (সো.) এর সুন্নাত অনুসরণ করার মধ্যেই রয়েছে। অন্য কোনো পথে মুসলমানদের উন্নতি নেই। বিশ্বনবী (সা.) এর গোলামি মাথা পেতে বরণ করে নাও আসলে আমাদের মন-মস্তি্ক ঘোলাটে হয়ে গেছে। পশ্চিমাদের জীবনাচার আমাদের কাছে রঙ্গিন স্বপ্রের মত মনে হচ্ছে। নবী করীম (সা.) এর সুন্নাতের মূল্য আজ আমাদের কাছে নেই। বরং একে মনে করি উন্নতির পথে অন্তরায়। আল্লাহর ওয়াস্তে মন-মস্তিস্ক স্বচ্ছ করুন। একটু চিন্তা করুন, যদি ভুমি ডান হাতে খাও, তাহলে তোমার উন্নতির পথে এমন কী অন্তরায় সৃষ্টি হবে? আসলে স্বচ্ছ চিন্তা আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। আমরা রাসূলুল্লাহ (সা.) এর গোলাষি ছেড়ে, বিধর্মীদের পদলেহনে অভ্যস্ত হয়ে পড়েছি । ফলে আমাদের জীবন-মরণ সবটাই অপরের গোলামির শৃংখলে আবদ্ধ । এই শৃংখল ভাঙ্গতে চাইলেও পেরে উঠছি না। এ থেকে উত্তরণের কোনো পথও খুঁজছি না। বস্তুত আমরা ততদিন পর্যন্ত তাদের দাসতৃ থেকে মুক্তি পাবো না এবং পৃথিবীর বুকে মাথা উচু করে দাড়াতে পারবো না, যতদিন না সত্যিকার অর্থেই আমরা রাসূলুল্লাহ (সা.) এর দাসত্ স্বীকার করবো এবং তার পদাংক অনুসরণ করবো । সুন্নাত নিয়ে বিদ্রপের পরিণাম খুবই ভয়াবহ এটা অবশ্যই জেনে রাখতে হবে যে, ডান হাতে খাওয়া, পোশাক পরিধানে ডানের গুরুত্ব দেয়া ইত্যাদির মাঝেই সুন্রাত সীমাবদ্ধ নয়। বরং সুন্নাত আরো ব্যাপক । জীবনের সব ক্ষেত্রে সুন্নাতের অনুশীলন প্রয়োজন । নবীজী (সা.) এর চরিব্রমাধুরীও সুন্নাতের অন্তর্ভুক্ত । তিনি কীভাবে লেনদেন করতেন, কীভাবে মানুষের সঙ্গে সাক্ষাত করতেন, কীভাবে কষ্ট-বেদনা সয়ে যেতেন এ সবই //0/./51-10131138.001
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।