বাস্তবতার কোনোই মিল নেই। আমরা তো দেখছি, সুন্নাতের বিপরীতে চললেই উন্নতি সাধিত হয়। এক অতিচালাকের কাহিনী আমি বললাম, আপনার দাবি হল, পাশ্চাত্য-জাতি নবীজী (সা.) এর সুন্নাত ছেড়ে দিয়ে উন্নতির স্বর্ণশিখরে পৌছে যাচ্ছে। তাদের উন্নতির সাতকাহনটা একটু শুনুন। এই বলে আমি তাকে একটি ঘটনাটি শুনালাম- এক খ্রামালোকের ঘটনা । একবার সে খেজুর গাছে চড়ল। চড়ার পদ্ধতিটা তার জানা ছিল। কিন্তু নামার পদ্ধতিটা তার অজানা । এখন নামবে কীভাবে? তাই সে চিতকার করে গ্রামের সবাইকে জড়ো করলো। সে বললো, যেভাবে হোক, তোমরা আমাকে এখান থেকে নামাও। তাই গ্রামের লোকজন পরামর্শ করলে- কীভাবে একে নামানো যায়ঃ কারো মাথায় কোনো বুদ্ধি এলো না। সে যুগে গ্রামে এক অতিচালাকের কথা প্রসিদ্ধ ছিলো । সব গ্রামেই অতি চালাক (?) দু-একজন থাকতো । গ্রামের লোকেরা সেই অতিচালাকের শরণাপন্ন হলো। সমস্যার আদি-অস্ত তাকে জানানো হলো। সব শুনে সে পরামর্শ দিলো, আরে... এটা তো তেমন কঠিন ব্যাপারই নয়। তোমরা এক কাজ কর- একটি দড়ি নাও। তারপর দড়িটি গাছের আগায় নিক্ষেপ কর। আর গাছের লোকটিকে বললো, তুমি দড়িটি কোমরে বেঁধে শক্ত করে ধরে রাখবে । অতিচালাকের বুদ্ধিমঘত অবশেষে তাই করা হল । এরপর সে বললো, যারা নিচে আছ, সবাই রশিটি ধর এবং খুব জোরে টান মার । তারপর যখন টান মারা হলো, সঙ্গে সঙ্গে লোকটি গাছের উপর থেকে নিচে পড়ে গেলো এবং মারা গেলো । এবার লোকজন অতিচালাককে ধরলো এবং বললো, এটা আপনি কেমন বুদ্ধি দিলেন? এখন তো বেচারা মারাই গেলো! সে আমতা আমতা করে বললো, জানি না, এমন কেন হলো? সম্ভবত তার তাকদীরে এটাই লেখা ছিলো, এই পদ্ধতি প্রয়োগ করে আমি তো কত মানুষকে কূপ থেকে উঠিয়েছি, তার কোনো হিসাব নেই। মুসলমানদের উন্নতির পথ একটাই কথায় আছে, অতিচালাকের গলায় ফাসি। এর বেলায়ও ঠিক সেটাই হলো। সে কূপের ভেতর নিমজ্জিত ব্যক্তিকে যেভাবে উঠানো হয়, সেই কৌশলটা গাছের মাথায় চড়া ব্যক্তির ওপর প্রয়োগ করে বসলো । বর্তমানে সেই একই বুদ্ধি মুসলিম উম্মাহর বেলায়ও প্রয়োগ করার কসরত করা হচ্ছে। এটা বুদ্ধিমত্তা নয়- বোকামি । মনে রাখবেন, সবসলমানদের উন্নতির রোডম্যাপ এবং কাফেরদের উন্নতির রোডম্যাপ এক নয়। তারা অনাচার ও পাপাচারের মাধ্যমে ///1- 1401) /5.001
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।