Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

পশ্চিমা সভ্যতার সবকিছুই উল্টো হযরত কারী তৈয়্যব সাহেব (রহ.) বলতেন, আধুনিক পাশ্চাত্য সভ্যতা আগেকার পাশ্চাতা সভ্যতার সম্পূর্ণ বিপরীত । আগে বাতির নিচে অন্ধকার থাকতো । এখন অন্ধকার থাকে বাতির উপরে। বর্তমানের পাশ্চাত্য সভ্যতা আমাদের ইসলামী সভ্যতাকে কৌশলে পরিবর্তন করে দিতে চাচ্ছে। যেমন- খাওয়ার ব্যাপারে বর্তমানে পাশ্চাত্যের নিয়ম হলো, কাটা চামচ ডান হাত দিয়ে ধরে বাম হাতে খাওয়া । বছর কয়েক আগের কথা । আমি বিমানে সফর করছিলাম । আমার পাশের সিটে ঘ্লু লোকটি বসা ছিলো, তার সঙ্গে মোটামুটি খোলামেলা আলাপ করছিলাম । ইতোমধ্যে খাবার এলো। লোকটি অভ্যাসমত ডান হাতে কাটা চামচ নিলো এবং বাম হাতে খেতে শুরু করলো । আমি বললাম, দুঃখের বিষয়, বর্তমানে আমরা প্রতিটি কাজে ইংরেজদের অনুকরণ করি। রাসূল (সা.) এর সুন্নাত তো হলো ডান হাতে খাওয়া । আপনি যদি ডান হাতে খেতেন, সাওয়াবও পেতেন । আমার কথায় ভদ্রলোক চট করে উত্তর দিলো, আমরা এজন্যই পেছনে পড়ে আছি এবং এখনও এসব খুটিনাটি বিষয়ের পেছনে লেশে রয়েছি। মোল্লারা আমাদেরকে এগুলোর পেছনে লাগিয়ে রেখেছে এবং উন্নতির পথ বন্ধ করে রেখেছে । যার কারণে বড় বড় কাজেও আমরা আজ পেছনে পড়ে আছি। তাহলে পশ্চিমা বিশ্ব উন্নতির সোপান জয় করছে কীভাবে? আমি তাকে বললাম, “মাশাআল্লাহ' আপনি তো অনেক দিন থেকে এই উন্নত পন্থায় খাচ্ছেন- তাই না? আচ্ছা বলুন তো, আপনার উন্নতি কতটুকু হয়েছে? কতদূর আপনি এগুতে পেরেছেন? কত লোকের ওপর আপনার শ্রেষ্ঠত্‌ ও কর্তৃত্‌ অর্জন করেছেন। আমার এসব শ্রেষমাখা কথা শুনে ভদ্রলোক একেবারে চুপসে গেলো ৷ তখন তাকে আমি বললাম, মুসলমানদের উন্নতি ও আভিজাত্য একটিমাত্র পথেই নিহিত । তাহলো রাসূলুল্লাহ (সা.) এর সুন্নাত। এ ছাড়া অন্য কোনো পথে মুসলমানরা উন্নতি করতে পারবে না। তখন সে বলে ওঠলো, আপনি তো আজব কথা বলছেন যে, উন্নতির পথ শুধু সুন্নাতের ওপর আমল করা । অথচ পাশ্চাত্য-বিশ্ব আজ কত উন্নত । কিন্ত্ তারা খাবার খায় বাম হাতে । সব কাজ তারা সুন্নাতের বিপরীতে করে । পাপের কাজ করে, মদ খায়, জুয়া খেলে, তবুও তারা উন্নতি করে যাচ্ছে। এমনকি গোটা বিশ্বের ওপর কর্তৃতৃ প্রতিষ্ঠা করে ফেলেছে। সুতরাং আপনি যে বললেন, উন্নতির পথ একটাই- সুন্নাতের ওপর আমল করা, আপনার কথাটির সঙ্গে //0/./51-10191138.001

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।