Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

১১২ _ইসলাহী খুতুবাত, আল্লাহ ও তাঁর রাসূল (সা.) এর কিছু যায় আসে না। যাক, রাসূল (সা.) এর নির্দেশ শুনে লোকটি উত্তর দিলো, আমি ডান হাতে খেতে পারি না। মূলত সে; অহংকারবশত এ উত্তর দিয়েছিলো । সে ভেবেছিলো, এর ছারা রাসূল (সা.)| আমাকে অপমানিত করেছেন। তাই আমি তার এ নির্দেশ মানবো না। রাসূলুল্লাহ (সা.) বললেন, ভবিষ্যতে তুমি কখনও ডান হাতে খেতে পারবে না। তারপর থেকে বাকী জীবন সে ডান হাত মুখ পর্যন্ত ওঠাতে পারে নি। হায় যদি সাহাবা যুগে আসতাম আলোচ্য হাদীসে আমাদের জন্য কয়েকটি গুরুত্পূর্ণ সবক রয়েছে । প্রথমত অনেক সময় অজ্ঞতার কারণে আমাদের অন্তরে ভাবনা জাগে, আমরা যদি রাসূল সো.) এর যুগে আসতাম, তাহলে কত ভালো হতো। সাহাবায়ে কেরাম রাসূল (সা.) এর সান্ধ্য পেয়েছেন বিধায় সফলকাম হয়েছেন। তারা রাসূল (সো.) কে প্রাণভরে দেখার সৌভাগ্য অর্জন করেছেন। যদি আমাদেরও এ. সৌভাগ্য জুটতো এবং আমরা সাহাবাদের তালিকায় স্থান পেতাম, কতইনা ভালো হতো! তাই কখনও কখনও মনে একটি অনুযোগ জেগে ওঠে যে.আল্লাহ্‌ আমাদেরকে কেন সাহাবা যুগে সৃষ্টি করেন নি। আজ দেড় হাজার বছর পর. দ্বীনের ওপর চলা কত কঠিন। সমাজ ও পরিবেশ আজ অবক্ষয়ের শেষ' সীমানায় পৌছে গেছে। আহ, যদি সে যুগে হতাম, যখন সবকিছু কত অনুকূলে ছিলো। আল্লাহ পাত্র অনুসারে দান করে থাকেন উক্ত আকাঙ্খা আমাদের অন্তরে তো সৃষ্টি হয়। কিন্তু আমরা একথা ভেবে দেখি না যে, আল্লাহ যাকে সৌভাগ্য দান করেন, সে তার যোগ্য পাত্রও হয়ে! থাকে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সো.) এর সান্নিধ্য অর্জনের যোগ্য পাত্র ছিলেন। তাই তারা তা পেয়েছেন এবং এর যথাযথ হকও আদায় করেছেন। সে! যুগটি নিঃসন্দেহে সোনালী যুগ ছিলো । কিন্তু স্পর্শকাতরও ছিলো। বর্তমানে আমাদের নিকট রাসূল (সা.) নেই। তবে তার হাদীস আছে, মাধ্যম পরম্পরায় আমাদের পর্যন্ত এসেছে। ওলামায়ে কেরাম এজন্য বলেন, যে ব্যক্তি খবরে ওয়াহেদ দ্বারা প্রমাণিত কথাকে অস্বীকার করে বলে যে, এটা আফি জানি না, সে ব্যক্তি বড় গুনাহগার হবে, তবে কাফের কিংবা মুনাফেক হবে না।, অথচ সেই যুগে যদি রাসূলুল্লাহ (সা.) এর কোনো কথা তার পবিত্র যবান থেকে" সরাসরি শুনে তা অস্বীকার করতো, তাহলে সে কাফের হয়ে যেতো । সাহাবায়ে, কেরাম কঠিন থেকে কঠিনতর পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তাদের যোগ্যতা ছিলো বলেই তারা সব পরীক্ষায় উতরে ওঠেছেন। আল্লাহ ভালো জানেন, 51140101138 ,00এ

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।