Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

০ ব্যবসার কারবার করে, তাহলে লভ্যাংশের একটা বড় অংশ ডিপোজিটর পাবে। তখন সম্পদ বন্টন (01501760001 07 ৬/০৪101)উধ্বগামী হওয়ার পরিবর্তে নিম্নগামী হবে। এজন্য ইসলাম প্রচলিত সুদি কারবারের বিকল্প পদ্ধতি যৌথ কারবারকে পেশ করেছে। যৌথ ব্যবসার শুভ ফল তবে বর্তমান বিশ্বে যেহেতু যৌথ ব্যবসা পদ্ধতি কোথাও চালু হয়নি, তাই এর কল্যাণ মানুষের সামনে স্পষ্ট নয়। সম্প্রতি বিশ-পচিশ বছর ধরে মুসলমানরা বিভিন্ন দেশে এ পদ্ধতি চালু করার চেষ্টা করছে। তারা প্রচলিত সুদমুক্ত' এমন কিছু আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক চালু করেছে, যেগুলো ইসলামী ভাবধারায় পরিচালিত হচ্ছে। বর্তমান বিশ্বে ৮০ থেকে ১০০টি এমন ব্যাক চালু হয়েছে, যাদের দাবী হলো, ইসলামী ভাবধারা মতে সুদমুক্ত ব্যবসা তারা চালাচ্ছে । আমি এটা বলছি না যে, তাদের দাবী ১০০% সঠিক । এর মাঝে কিছু ক্রটি-বিচ্যুতি থাকতে পারে। এসব ব্যাংক শুধু মুসলিম বিশ্বেই নয় বরং ইউরোপ আমেরিকাতেও চালু হয়ে গেছে এবং সুদের বিকল্প যৌথ ব্যবসাপদ্ধতি তারা শুরু করেছে। এ পদ্ধতি যেখানেই চালু করেছে, সেখানেই আশাতীত ফল পাওয়া গেছে । আমরা পাকিস্তানে একটি ব্যাংকে পরীক্ষা চালিয়েছি। আমি নিজে তার শরীয়া বোর্ডের সদস্য হওয়ার সুবাদে দেখাশোনা করেছি। তাতে দেখেছি, যৌথ ব্যবসা পদ্ধতিতে ডিপোজিটর ২০% পর্যন্ত লাভ পাচ্ছে। এ পদ্ধতিকে যদি আরো ব্যাপক করা যায়, তাহলে এর শুভ ফল হবে এরচেয়েও বহুগুণ বেশি । যৌথ ব্যবসায় সমস্যা এ পদ্ধতিতে একটা সমস্যাও আছে। তাহলো, যদি কেউ যৌথ ব্যবসার চুক্তিতে ব্যাংক থেকে টাকা নেয়, যৌথ ব্যবসার অর্থ হলো, লাভ-লোকসানে সমান অংশীদার (0107; ৪00 1995 91791175)হওয়া । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের মুসলিম বিশ্বে আজ দুর্নীতির সয়লাব শুরু হয়েছে। যৌথ ব্যবসার চুক্তিতে টাকা নিয়ে কেউ কোনোদিন ব্যাংককে লাভ দেখায় না। শুধু লোকসানই দেখায় । ব্যাংককে লভ্যাংশ দেওয়া তো দূরের কথা, উল্টো ক্ষতিপূরণ দাবি করে বসে। বাস্তবেই এটা এক বিরাট সমস্যা । তবে এ সমস্যাটি মূলত যৌথ ব্যবসার কারণে নয়, বরং খণগ্রহীতার দুর্নীতির কারণে, এ কারণে এটা বলা যাবে না যে, যৌথ ব্যবসার কার্যকারিতা ডিপোজিটরদের জন্য অকল্যাণকর । //0/./51-10191138.001

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।