১০৪ ইসলাহী খুতুবাত ৃ রয়েছে, এতে ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। এসব অস্ত পরিণামের প্রতি লক্ষ করে রাসূলুল্লাহ (সা.) বলেন, “সুদ খাওয়া আপন জননীর সঙ্গে ব্যভিচার করার নামান্তর । এত বড় হুমকির কারণ হচ্ছে, সুদ একটি সামাজিক অভিশাপ । এতে গোটা জাতি ধ্বংসের লক্ষবস্তুতে পরিণত হয়। বিশ্বব্যাপী সুদের ধ্বংসাত্মক আগ্রাসন কুরআন মজীদে সুদ হারাম ঘোষিত হয়েছে বিধায় কিছুকাল পূর্বেও আমরা সুদকে হারাম মনে করতাম । এর জন্য যুক্তি পেশ করার কোনো প্রয়োজন ছিলো না। আজ এর কুফল আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। আজ গোটা বিশ্ব ইন্টারেস্ট পদ্ধর্তিকে গ্রহণ করেছে। আমেরিকাকে অপ্রতিদ্ন্থী হিসাবে বিশ্বব্যাপী আজ তুলে ধরা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, তার ভেতরটা ফাঁকা হয়ে গেছে। আমেরিকা আজ চরম অর্থনৈতিক দৈন্যতার শিকার । অথচ আমেরিকার অর্থনীতির চাকা সম্পূর্ণ সুদ-নির্ভর। সেদিন বেশি দূরে নয় যে, সুদের করুণ বাস্তবতা বিশ্ববাসীর সামনে আরো স্পষ্ট হয়ে যাবে । মানুষ জানতে পারবে কুরআন মজীদে সুদের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা দেয়া হয়েছে? বিকল্প পথ এ প্রসঙ্গে একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্পূর্ণ। তাহলো আমরা মানলাম, ইন্টারেস্ট হারাম । কিন্তু ইন্টারেস্ট পদ্ধতি বন্ধ করে দেয়া হলে তার বিকল্প পদ্ধতি কী হতে পারে, যার মাধ্যমে মানুষ সুদের অভিশাপ থেকে বেঁচে থাকতে পারবে? এ প্রশ্ন ওঠার কারণ হলো, চলমান পৃথিবীতে ইন্টারেস্টকে মনে করা হয় অর্থনীতির প্রাণ। আর প্রাণশক্তিকে মেরে ফেললে বাহ্যিক দৃষ্টিতে এর কোনো বিকল্প পদ্ধতি নজরে পড়ছে না। তাই মানুষের ধারণা হলো, সুদি পদ্ধতি ছাড়া বিকল্প কোনো পথ নেই। থাকলেও বাস্তবায়ন করার মত উপযুক্ত নয়। যদি বাস্তবায়ন করার কোনো ফরলা কারো জানা থাকে, তাহলে বলুন সেটা কী হতে পারে? উক্ত প্রশ্নের উত্তর বিশদ আলোচনার দাবি রাখে । উত্তরটা কিছুটা টেকনিক্যালিও। তবুও আমি সকলের বোধগম্য করে উত্তর দেয়ার চেষ্টা করবো। শরীয়তে অসম্ভব বিষয়কে নিষেধ করা হয়নি আল্লাহ কোনো বন্তকে হারাম করেছেন- এর অর্থ সেটা অবশ্যই হারাম ৷ হারামকে হারাম মানা মানুষের সাধ্য বহির্ভূত নয় বিধায় তিনি তা হারাম ////./51-1401311.001
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।