Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

এপাশ পপি তাস পপাপীিপিতিশপপিপ পিপিপি শিশির বর্তমানে যে ইন্টারেস্ট পদ্ধতি চলছে, তার সারকথা হলো, অনেক সময়! ঝণগ্রহীতার লোকসান হয় আর ঝণদাতা লাভবান হয়। আবার অনেক সময় খণগ্রহীতা বিপুল-পরিমাণে লাভবান হয়, কিন্তু খণদাতাকে লভ্যাংশ দেয় খুবই: সামান্য পরিমাণে । ফলে খণদাতা ক্ষৃতিগ্রস্ত হয়। বিষয়টিকে একটি উদাহরণের, মাধ্যমে আরো স্পষ্ট করে দিচ্ছি। ডিপোজিটর সর্বাবস্থায় লোকসানে থাকে যেমন এক লোক এক কোটি খণ নিয়ে ব্যবসা শুরু করলো । সে এ এক কোটি টাকা কোথায় পেলো? এ টাকা এসেছে ডিপোজিটরদের কাছ থেকে। এই এক কোটি টাকা একটা গোষ্ঠির । লোকটি একটি গোষ্ঠির এক কোটি টাকা ব্যাংক থেকে ঝণ নিয়ে ব্যবসা শুরু করেছে। আর ব্যবসায় তার ১০০% লাভ হয়েছে। এখন তার নিকট হয়েছে সর্বমোট দুই কোটি টাকা, যার মধ্য থেকে ১৫% তথা পনের লাখ টাকা সে ব্যাংককে দিয়েছে। ব্যাংক তার নির্ধারিত কমিশন রেখে ৭% অথবা ১০% ডিপোজিটদেরকে দিয়েছে । ফলে তাদের টাকা লোকটি নিজের ব্যবসায় খারটিয়েছিলো, তারা একশ' টাকায় শুধু সাত টাকা অথবা দশ টাকা লাভ পেয়েছে । এতেই তারা অর্থাৎ ডিপোজিটররা খুব খুশি । অথচ তার তো জানা নেই, তার লভ্যাংশ হওয়া উচিত ছিলো একশ' টাকায় দুইশ' টাকা । অপরদিকে যে দশ টাকা ডিপোজিটররা লাভ হিসাবে পেয়েছে, তাও খণগ্রহীতা তাদের থেকে আদায় করে নেয়। আদায় করার পদ্ধতি হলো, খণগ্রহীতা এ দশ টাকাকে উৎপাদন ও ব্যয়ের খাতে গণ্য করে। যেমন কেউ এক কোটি টাকা খণ নিয়ে কোনো ফ্যান্টরীতে খাটালো কিংবা কোনো বস্তু প্রোডাক্ট করলো, যেখানে ব্যয় বাবদ উক্ত ১৫% ও অন্তর্ভুক্ত করে নিলো, যে ১৫% সে ব্যাংককে দিয়েছিলো । যখন এ ১৫% ও পণ্য তৈরি বাবদ ব্যয় হিসাবে ধরা হবে, তখন উৎপাদিত পন্যের মুল্য ১৫% বেড়ে যাবে । যেমন সে কাপড় উৎপাদন করেছিলো । ইন্টারেস্টের কারণে ওই কাপড়ের মূল্য ১৫% বেড়ে যাবে । ফলে ডিপোজিটর'স যারা একশ টাকায় দশ টাকা লাভ পেয়েছে যখন মার্কেট থেকে কাপড় ক্রয় করবে, তখন ওই কাপড়ের মুল্য ১৫% বেশি দিয়ে তাকে ক্রয় করতে হবে। সুতরাং ডিপোজিটর'স যাদেরকে ১০% মুনাফা দেয়া হয়েছিলো এভাবে কৌশলে আরো বেশি বাড়িয়ে ১৫% তাদের থেকে আদায় করে নিলো। অথচ ডিপোজিট'রস তো খুশিতে আটখানা যে, একশ' টাকায় দশ টাকা লাভ হয়েছে। কিন্তু যদি গভীরভাবে লক্ষ্য করা হয়, তাহলে 11001 13/5.0014

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।