সাধারণ লেনদেনে সুদ হারাম । এ ব্যাপারে উল্লেখযোগ্য কোনো আলেমের মতানৈক্য নেই । আজ থেকে প্রায় চার বছর পূর্বে সৌদি আরবের জিদ্দায় মাজমাউল ফিকহিল ইসলামী (15181710 61) /১০৪৫০া5)এর উদ্যোগে এ ধ্যাপারে একটি ফিকহি সেমিনার অনুষ্ঠিত হয়। প্রায় পয়তাল্পিশটি মুসলিম াষ্ট্রের শীর্ষস্থানীয় ওলামা প্রতিনিধি সেমিনারটিতে অংশগ্রহণ করেন। তন্ুধ্যে আমিও একজন ছিলাম । তখন অংশগ্রহণকারী ওলামায়ে কেরামের প্রায় সকলেই এ ফতওয়া দেন যে, ব্যা্কিং ইন্টারেস্ট সম্পূর্ণ হারাম, এটা জায়েয বলার কোনো অবকাশ নেই। পয়তাল্লিশটি দেশের প্রায় দুইশ' ওলামা প্রতিনিধি উক্ত ফতওয়াটিতে স্বাক্ষর করেন। কমার্শিয়াল লোনের ওপর আরোপিত ইন্টারেস্টের মধ্যে এমন কী ক্ষতি? বিরুদ্ধবাদীরা বলে, রাসূল (সা.) এর যুগে শুধু ব্যক্তিগত প্রয়োজনে ঝণ নেয়া হতো। যদি কেউ ব্যক্তিগত প্রয়োজনে যেমন তার খাদ্যের অভাব কিং্ মৃত ব্যক্তিকে দাফন করার মতো অবস্থা তার নেই এজন্য খণ নিচ্ছে এবং খণদাতা তার থেকে সুদও চাচ্ছে, তাহলে নিশ্চয় এটা একটা অমানবিক কাজ। কিন্তু যে ব্যক্তি আমার টাকা ব্যবসায় খাটিয়ে লাভবান হচ্ছে, যদি আমি তার লভ্যাংশ থেকে কিছু অংশ নেই, তাহলে এতে এমন কী ক্ষতি? লোকসানের দায়ভারও নিতে হবে প্রথম কথা হলো, কোনো মুসলমানের জন্য অবকাশ নেই আল্লাহর কোনো বিধানের ক্ষেত্রে আপত্তি পেশ করার । আল্লাহ কোনো বন্ত্রকে হারাম ঘোষণা করলে তা হারাম হিসাবেই জানতে হয়। তবুও আন্তরিক প্রশান্তির জন্য বলছি, মনে কর যদি কাউকে খণ দাও, তখন ইসলামের বক্তব্য হলো, দুটি বিষয়ের একটা নির্দিষ্ট করে নাও । তুমি কি তার কোনো সহযোগিতা করতে চাও? না তার ব্যবসায় অংশীদার হতে চাও? যদি খণ দিয়ে তাকে সহযোগিতা করতে চাও, তাহলে তার কাছে অতিরিক্ত আশা করার অধিকার তোমার নেই। আর যদি তার ব্যবসায় অংশীদার হতে চাও, তাহলে যেমনিভাবে তার ব্যবসায়ের লভ্যাংশের অংশীদার হবে, তেমনিভাবে লোকসানেরও অংশীদার হতে হবে। শুধু লভ্যাংশের অংশীদার হওয়ার সুযোগ তোমার নেই । লাভ হলে তোমারও অংশ থাকবে আর লোকসান হলে শুধু সে-ই বহন করবে এটা মোটেও হতে পারে না। বরং লোকসানের দায়ভারও তোমাকে নিতে হবে। 51 14001138,00এ
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।