Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

সবচেয়ে বড় হক হলো, আল্লাহ তাআলার হক। তার হকের ব্যাপারে ক্রটি করাও মাপে কম দেয়ার অন্তর্তুক্ত । যেমন হযরত উমর (রাযি. এক ব্যক্তিকে দেখলেন যে, নামাযের রুকু-সিজদা ইত্যাদি আদায় করে না এবং নামায দ্রুত শেষ করে দেয়। তিনি তাকে বললেন- 2:% 221 অর্থাৎ- তুমি আল্লাহর প্রাপ্য আদায়ে কম দিয়েছ। ূ মনে রাখবেন, যে কোনো প্রাপ্য- চাই আল্লাহর হক হোক কিংবা বান্দার হক- যদি আদায়ে ক্রটি কর, তাহলে সেটাও “তাতফীফ' তথা মাপে কম দেয়ার শামিল হবে এবং এ ব্যাপারে কুরআনে বর্ণিত সকল শাস্তি তার ওপরও বর্তাবে। ভেজাল মেশানোও কবীরা গুনাহ আসলের সঙ্গে ভেজাল মিশিয়ে দিলে তাও মাপে কম দেয়ার শামিল । যেমন এক ব্যক্তি আটা কিনল এক কেজি। কিন্তু বিক্রেতা তার মধ্যে আধা কেজি অন্য কিছু মিশিয়ে দিল, তাহলে এটা তাতফীফের অন্তর্ভুক্ত হবে । কারণ, তাতফীফ তথা মাপে কম দেয়ার বিষয়টি শুধু বেচা-কেনা এবং মাপ-পরিমাপের মাঝে সীমাবদ্ধ নয়। এর মর্মার্থ ব্যাপক, ভেজাল মিশ্রিত করে বেচা-কেনাও এর অন্তর্ভুক্ত হবে। পাইকার যদি ভেজাল মেশায় . কেউ কেউ বলে, আমরা হলাম খুচরা বিক্রেতা । আমরা পাইকারীভাবে মাল ক্রয় করে পরে তা খুচরা বিক্রি করি। এখন পাইকার যদি ভেজাল মেশায়, তখন আমাদের কী করার আছে? অনিবার্য কারণে আমরা ভেজাল পণ্য বিক্রি করতেই হয়। এছাড়া আমাদের কোনো উপায় নেই। উক্ত সমস্যার সমাধান হলো, খুচরা বিক্রেতা তার ক্রেতার কাছে বিষয়টি স্পষ্ট করে দিতে হবে । এটা বলে দিতে হবে যে, ভাই! এ পণ্যে আসল কতটুকু আর ভেজাল কতটুকু- এর গ্যারাষ্টি আমার কাছে নেই, তবে আমার জানা মতে, এতটুকু আসল এবং এতটুকু ভেজাল। তবে মার্কেটে যদি এমন কোনো পণ্য থাকে, যার ভেজাল সম্পর্কে মোটামুটি সকলেই জানে । যেমন- বর্তমান সময়ে তো ভেজাল ছাড়া কথাই নেই। এই অবস্থায় বিক্রেতা প্রত্যেককে ভিন্ন ভিন্নভাবে বিষয়টি বলে দিতে হবে না। হ্যা, বিক্রেতা যদি মনে করে, এ বেচারা এটা জানে না যে, পণ্যটিতে ভেজাল আছে, তাহলে তখন জানিয়ে দিতে হবে। ড৮৮.81100001109-0010

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।