Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

_ উপস্থিত ব্যক্তিও তার শরীরের উপর কোন কিছু সংঘটিত হতে দেখে না। আসল কথা এই যে, আমরা দুনিয়াতে কেবলমাত্র মানুষের এ সকল অবস্থাই দেখতে সক্ষম, যার সম্পর্ক সরাসরি দেহের সাথে। সুতরাং “'আলমে বরযখে' অর্থাৎ মৃত্যুর পর হতে কিয়ামত পর্যন্ত সময়ে) মানুষের নেক আমল ও বদ আমলের দরুন) যা কিছু হবে তাও এ প্রকারেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ সেগুলো মুলতঃ সরাসরি রুহের উপরই সংঘটিত হবে আর দেহ তার প্রভাবে পরোক্ষভাবে প্রভাবিত হবে। আলমে বরযখ তথা কবর জগতের ঘটনাকে স্বপ্নের অভিজ্ঞতার আলোকে অনুধাবন করা কোন বুদ্ধিমান ব্যক্তির জন্য কোন কঠিন ব্যাপার নয়। উপরোক্ত আলোচনার পর আশা করা যায় যে, এ দুনিয়ার ঘটনাবলী ও কবর জগতের অবস্থা ও ঘটনাবলীর পার্থক্য বুঝে আসবে এবং কবরের প্রশ্নোত্তর, আযাব, হাশর, হিসাব-কিতাব, পুলসিরাত ও বেহেশত-দোষখ সম্পর্কে ইসলামী আকীদা ও শিক্ষা সম্পর্কে দুর্বল ঈমান ও নির্বোধ লোকদের মত অহেতুক কোন সংশয় ও প্রশ্ন জাগ্রত হবে না। (মাআরেফুল হাদীছ, ১ম খণ্ড, ১৮৬-১৮৯ পৃঃ) নিম্নে আমরা হাদীছের আলোকে সংক্ষিপ্তাকারে মৃত্যু ও তার পরবর্তী জীবনের (অর্থাৎ কবর জগতের) অবস্থা সম্পর্কে ইসলামের মৌলিক আকীদা ও শিক্ষা পেশ করছি, যাতে সহজেই আখিরাত সম্পর্কে আমাদের ঈমান পূর্ণতা লাভ করতে পারে। হাদীছ শরীফে বর্ণিত হয়েছে__ হযরত বারা ইবনে আযেব (রাধিঃ) বলেন, আমরা একবার মধ্যে এক ব্যক্তির জানাযায় গেলাম। আমরা কবরের নিকট গেলাম, কিন্ত তখনো কবর খোঁড়া হয়নি। তখন রাসূলুলুল্লাহ ///-/511/0910113৯ 05014

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।