Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

৮০ দুনিয়ার ওপারে অপরাধের পরিমাণ কমতে কমতে একেবারে শূন্যের কোঠায় চলে এসেছিল। মানবিক চাহিদা €ও দুর্বলতার) কারণে যদি কারো দ্বারা কোন অপরাধ সংঘটিত হয়েও যেত, তবুও তাকে গ্রেফতার করার জন্য কোন পুলিশের প্রয়োজন হয়নি বরং (অন্যায় হয়ে গেলে) নিজেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে এবং বারবার অনুরোধ করে নিজের উপর শাস্তি প্রয়োগ করাত। কারণ, এই হাকীকত (বাস্তব অবস্থা) তাদের অন্তরে গাথা ছিল যে, দুনিয়ার শাস্তি আখেরাতের আযাবের তুলনায় অনেক হালকা ও সহনীয়। আজকেও যদি কোন জিনিস পৃথিবীকে অপরাধ, চারিত্রিক অধঃপতন, নিরাপত্তাহীনতা, ধোকা ও প্রতারণা থেকে মুক্তি দিতে পারে, তাহলে একমাত্র আল্লাহর ভয়, আখেরাতের ফিকির এবং আল্লাহ পাকের নিকট হিসাবের ভিত্তিতে পুরস্কার অথবা শাস্তি লাভের ইয়াকীনই তা পারবে। কিন্ত এ জন্য এ সকল আকীদার শুধু মৌখিক আলোচনা যথেষ্ট নয়, বরং এই চিন্তা ও বিশ্বাস সর্বদা অন্তরে জাগ্রত রাখতে হবে। : এর পদ্ধতি এই যে, পবিত্র কুরআন ও হাদীছ শরীফে আখেরাতের যে বিস্তারিত বিবরণ এসেছে, তা বার বার পাঠ করতে হবে এবং দৈনন্দিন ব্যস্ততার মধ্য হতে কিছু সময় এই চিন্তা করার জন্য বের করতে হবে ষে, “মৃত্যুর পর কি হবে? এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ | _ ৮১৯১] ৪০ 01১৬ ৮55 15851 | অর্থাৎ সকল স্বাদ বিনাশকারী জিনিস অর্থাৎ মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ কর। আল্লাহ পাক আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সকল বাণীর উপর আমল করার তাওফীক দান করুন। আমীন ॥ সমাপ্ত ///./1101)11/5.00

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।