Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

দুনিয়ার ওপারে ৭৯ জাহেলী যুগ এবং ইসলামের প্রথম যুগ পর্যস্ত আরবের লোকদের অবস্থা এই ছিল যে, বাড়ীতে বাড়ীতে মদ পানির মত পান. করা হত। মদের সাথে আরবদের ভালবাসার এই অবস্থা ছিল যে, মদের জন্য আরবী ভাষায় প্রায় আড়াই শ” নাম পাওয়া যায়। মদ্যপান করা তাদের নিকট কোন অন্যায় তো নয়ই বরং তা অহংকার ও গৌরবের ব্যাপার ছিল, কিন্তু পবিত্র কুরআন যখন মদকে হারাম বলে ঘোষণা করল তখন এ আরব জাতি সাথে সাথে নিজদের এই প্রিয়তম পানীয়কে এমনভাবে ত্যাগ করল যে, ইতিহাসে এর দৃষ্টান্ত খুজে পাওয়া দুস্কর। হযরত বুরাইদাহ (রোধিঃ) বলেন, মদ্যপান হারাম হওয়ার বিধান সম্বলিত আয়াত যখন নাযিল হলো, তখন আমি মদ্যপানে ব্যস্ত লোকদের একটি মজলিসে গিয়ে সে আয়াত শোনালাম। সে সময় মদের পেয়ালা কারো.কারো ঠোঁটের সাথে লেগেছিল, সামান্য কিছু মদ মুখের ভেতরে ছিল। তীরা আয়াত শোনার পর এটাও গছন্দ করলেন না যে, মুখের ভেতরকার মদটুকু গলাধঃকরণ করবেন বরং তা সাথে সাথে ফেলে দিয়ে কুলি করে মুখ সাফ করতে ব্যস্ত হয়ে পড়লেন। হযরত আনাস (াযিঃ) বলেন, আমি এক মজলিসে মদ পরিবেশন করছিলাম। হঠাৎ ঘোষণা শুনতে পেলাম যে, মদ্যপান হারাম করা হয়েছে। এই ঘোষণা শুনে সমগ্র মজলিসের লোকেরা মদ ফেলে দিল। মদের বড় বড় পাত্র মেটকা) ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলল, ফলে মদীনার গলিতে গলিতে মদের নহর প্রবাহিত হলো। অভ্যাস ও চরিত্রের এই বিস্ময়কর পরিবর্তন, আসলে মহান আল্লাহর প্রতি গভীর ভালবাসা ও ভয় এবং (আখেরাতে দুনিয়ার প্রতিটি কথা ও কর্মের হিসাব দান ও তার ফলে) পুরস্কার বা শাস্তির ব্যাপারে অটল অবিচল ঈমানের ভিত্তিতেই সম্ভব হয়েছিল। এ বিষয়টি মহানবী _ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মন-মস্তি্ক ও শিরা-উপশিরায় বসিয়ে দিয়েছিলেন। আখেরাতের প্রতি মজবুত ঈমানের ফল এই হয়েছিল যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ///-/511/09101135 05014

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।