Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

রূহের উপরেই বর্তাবে।'আর শরীর পরোক্ষভাবে তা অনুভব করবে। এ ব্যাপারটি অনুধাবন করা যেন আমাদের জন্য সহজ হয়, আল্লাহ পাক সম্ভবতঃ এ জন্যই এ দুনিয়াতেও তার একটি নমুনা রেখেছেন। আর তাহলো, স্বপ্র। বিবেক-বুদ্ধিসম্পন্ন প্রতিটি মানুষই তার জীবনে এমন স্বপ্ন একাধিক বার দেখে থাকে যাতে তার খুবই মজা লাগে এবং আনন্দ লাভ হয়। অথবা খুবই কষ্ট লাগে, মারাত্মক দুঃখ অনুভব করে। কিন্তু স্বপ্নের এই দুঃখ-কষ্ট বা আরাম-আয়েশ প্রত্যক্ষভাবে রূহের উপর আপতিত হয়। আর দেহ রূহের মাধ্যমে পরোক্ষভাবে তা অনুভব করে। অর্থাৎ স্বপ্নে যখন কেউ দেখে যে, সে খুবই মজাদার খাবার খাচ্ছে তখন সে শুধু নিজ রূহ ও কল্পনা শক্তিকে খেতে দেখে না, বরং সে দেখে যে জাগ্রত অবস্থার মতই সে তার এ শারীরিক মুখ দিয়ে খাচ্ছে, যে মুখ দিয়ে দুনিয়াতে সে প্রতিদিন খানা খায়। তদ্রুপ যদি কেউ স্বপ্নে এ দৃশ্য দেখে যে, কেউ তাকে প্রহার করলো, তাহলে সে এটা দেখে না যে, তার রূহকে প্রহার করা হলো, বরং সে স্বপ্নে এ দৃশ্যই দেখে যে, প্রহার তার দেহের উপরই পতিত হচ্ছে। সে সময়ও তার শরীরে এ রকম আঘাতই লাগে যেরূপ আঘাত জাগ্রত অবস্থায় প্রহারের দরুন শরীরে লাগে। অথচ স্বপ্নের সময় যা কিছু হয় তা সরাসরি রূহের উপরেই সংঘটিত হয়ে থাকে। শরীর পরোক্ষভাবে তা অনুভব করে। অবশ্য স্বপ্নের সময় শরীরে পরোক্ষভাবে পতিত আঘাত কখনো কখনো এত বেশী অনুভূত হয়ে থাকে যে, মানুষ স্বপ্ন ভেঙ্গে জাগ্রত হওয়ার পর শরীরে তার চিহ্ু ও প্রতিক্রিয়া দেখতে পায়। মোটকথা, ঘুমন্ত অবস্থায় মানুষ ভাল বা মন্দ স্বপ্ন দেখে যে সুখ বা দুঃখ অনুভব করে তার অবস্থা এই যে, সেগুলো মূলতঃ সরাসরি রূহের উপর সংঘটিত হয় এবং পরোক্ষভাবে শরীরের: উপরও তার আছর হয়। এ কারণেই স্বপ্রুদ্রষ্টার অতি নিকটে ///-/511/0910113৯ 05014

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।