Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Duniyar Opare(Almodina com)
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

৭ দুনিয়ার ওপারে একটি মূল কারণ এটাও ছিল যে, তিনি তার দিবারাত্রির পরিশ্রম, শিক্ষা ও উপদেশ দানের মাধ্যমে মানুষের অন্তরে আখেরাতের চিন্তা এমন মজবুতভাবে বসিয়ে দিয়েছিলেন যে, সাহাবায়ে কেরাম (রাষিঃ) আখেরাতের হিসাব_-কিতাব ও জবাবদিহিকে সদা-সর্বদা এমনভাবে সামনে রাখতেন যেন তীরা আখেরাতের বিষয়াবলীকে খোলা চোখে দেখছেন। | ফলশ্রুতিতে আখেরাতের এই চিন্তা তীদের দ্বারা এমন এমন কঠিন কাজ অতি সহজে করিয়ে নিত যা সম্পন্ন করা যুগ যুগ ধরে শিক্ষা ও ট্রেনিং নেওয়ার পরও কঠিন মনে হয়। যেমন, মদ্যপানের অভ্যাসের কথাই ধরা যাক। বর্তমান বিশ্বের অধিকাহশ সভ্য জাতি এ ব্যাপারে একমত এবং বাস্তবিক ও যৌক্তিকভ্ববেও এ কথা স্বীকার করে যে “মদ্যপান” একটি বদ অভ্যাস, যা মানুষের স্বাস্থ্য ও চরিত্র উভয়কেই ধ্বংস করে দেয়। কাজেই দেখা যায় যে, এ ব্যাপারে অনেক মুল্যবান ও বিস্তারিত প্রবন্ধ লেখা হচ্ছে, অনেক মূল্যবান গবেষণার ফলাফল প্রকাশ করা হচ্ছে। এতদসত্বেও আজকের সভ্য পৃথিবীতে যারা নিজেদের মেধা, বুদ্ধি ও বৈজ্ঞানিক উন্নতির জন্য অত্যন্ত কার্ষকরী পন্থায় আধুনিক ও উন্নত প্রচার মাধ্যম সহ চিন্তা-চেতনা পরিবর্তনকারী আধুনিকতম যন্ত্র ও কৌশল ব্যবহার করা সত্তেও মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি থেকে মদ্যপান ছাড়াতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আজকের সভ্য পৃথিবী শিক্ষা-দীক্ষা, চরিত্র গঠন ও উৎসাহ দান থেকে নিয়ে মদ্যপানের শাস্তি প্রয়োগের আইন প্রণয়ন করা সত্তেও মদ্যপায়ীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। পক্ষান্তরে আরবের (জাহেলী যুগের) সেই সমাজের কথা চিন্তা করুন, যেখানে আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। ///-/511/0910113৯ 0014

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।